সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

আ.লীগ নিষিদ্ধ করতে হাসনাত-সার্জিসের রিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

এবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম রিট দায়ের করেছেন। সোমবার (২৮ অক্টোবর) হাইকোর্টে রিটটি দায়ের করা হয়।

জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামী লীগ যাতে কোনো পলিটিকাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার নির্দেশনা চাওয়া হয়েছে।

রিট দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী অ্যাডভোকেট আহসানুল করিম। তিনি বলেন, দলটি রাজনৈতিক কার্যক্রম যাতে পরিচালনা করতে না পারেন সেজন্য এ রিট করা হয়েছে। এর আগে, ২৩ অক্টোবর বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। 

গত ১৯ অক্টোবর এক অনুষ্ঠানে হাসনাত বলেছিলন, তারা যেভাবে মানবতা লঙ্ঘন করেছে তাদের ন্যূনতম মানবতা করার কোনো সুযোগ নেই। আপনারা জানেন জার্মানিতে নাৎসি বাহিনীকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, ইতালিতেও নিষিদ্ধ করা হয়েছে। একইভাবে আওয়ামী লীগের আর রাজনীতি করার কোনো নৈতিক অধিকার নেই। আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের যারা রয়েছে তাদের বাংলার মাটি থেকে আইনগতভাবে নিষিদ্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ.লীগ নিষিদ্ধ করতে হাসনাত-সার্জিসের রিট

আপডেট সময় : ০৭:৪১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪