সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সিলেট ফুটপাত দখল মুক্ত কনতে যৌথ বাহিনীর অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

 সিলেট মহানগরীর ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী। রোববার (২৭ অক্টোবর) বিকেল তিনটার দিকে মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বন্দরবাজার, জিন্দাবাজার, মির্জা জাঙ্গাল, চৌহাট্টা ও আম্বরখানায় বিভিন্ন ফুটপাত ও রাস্তা দখল করে থাকা দোকান ও মালামাল উচ্ছেদ করা হয়। এসময় সেনাবাহিনী, পুলিশ, সিটি কর্পোরেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) রাখি রানী দাশ সিলেটভিউকে বলেন, সিলেট মহানগরীর ফুটপাত দখলমুক্ত রাখতে আজ যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করেছে। সড়ক দখলমুক্ত রাখতে এরকম অভিযান অব্যাহত থাকবে।

এর আগে ২৪ অক্টোবর সিলেট মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক সভায়  ফুটপাত দখলমুক্ত ও হকার উচ্ছেদ অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. রেজাউল করিম, সেনাবাহিনী, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট হকার ঐক্য পরিষদ, পরিবহন মালিক সমিতি, শ্রমিক সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

চলতি বছরের ১০ মার্চ হকারদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে লালদিঘী পাড় এলাকায় হকারদের অস্থায়ী মার্কেট। প্রতিদিন দুপুর থেকে রাত ১১টা পর্যন্ত চলতে থাকে। প্রায় কোটি টাকা ব্যয়ে সাড়ে চার একর মাঠে মাটি ভরাট, ইটের সলিং, বৈদ্যুতিক ব্যবস্থা করে দেয় সিলেট সিটি কর্পোরেশন।

সরকার পতনের পর মেয়রের পদ থেকে অপসারণ হন আনোয়ারুজ্জামান চৌধুরী। অনেকটা স্থবির হয়ে পড়ে নগরভবনের কার্যক্রমও। এমন পরিস্থিতিতে শহরে হকাররা তাদের নির্ধারিত স্থান ছেড়ে ফের রাস্তায় বসে পড়েছেন। এতে তৈরি হচ্ছে রাস্তায় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট ফুটপাত দখল মুক্ত কনতে যৌথ বাহিনীর অভিযান

আপডেট সময় : ১২:২৬:২০ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪