সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেফতার

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর ভাই ও কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য মঈন আব্দুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

শুক্রবার রাত সাড়ে ৩টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বরিশালে বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।

মঈন আব্দুল্লাহ ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআইয়ের পরিচালক ছিলেন। তার বাবা বরিশাল-১ আসনের সদ্য সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই।

শনিবার (২৬ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, শেখ পরিবারের সদস্য হাসানাত আব্দুল্লাহর ছেলে মঈনউদ্দিন আব্দুল্লাহকে গুলশান-২ থেকে গ্রেফতার করেছে ডিবি।

এর আগে আবুল হাসানাত আবদুল্লাহসহ তার পরিবারের ৭ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের নামে ব্যক্তি মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিতের নির্দেশ দেয়া হয়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আকস্মিক বরিশালে ঘুরে যান সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহর মেজ ছেলে মঈন আবদুল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফের ছেলে মুয়াজ আরিফ। বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছেলে মঈন আব্দুল্লাহ গ্রেফতার

আপডেট সময় : ১০:০২:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪