সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

জামিনের পর ১ম হাজিরাতেই অনুপস্থিত মান্নান,

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জামিনের পর প্রথম হাজিরাতেই আদালতে উপস্থিত হননি সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি বলে সময় আবেদন করেন তার আইনজীবী। সোমবার (২১ অক্টোবর) দুপুরে এমন তথ্য নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক।

এ বিষয়ে জানতে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঢাকা পোস্টকে বলেন, আমি খুব অসুস্থ। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমার আইনজীবী আইনি প্রক্রিয়া মেনে আদালতে অসুস্থতার জন্য সময়ে চেয়েছে। আদালত সময় মঞ্জুর করেছেন। ডাক্তার বলেছেন বিশ্রামে থাকার জন্য তাই আমি আদালতে হাজির হইনি।

তবে মামলার বাদীপক্ষের আইনজীবী আব্দুল হক ঢাক পোস্টকে বলেন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অসুস্থ নন। তিনি অসুস্থতার নাটক করে জামিন নিয়েছেন। এমনকি জামিনের পর তিনি নিজে হেঁটে বাড়িতে প্রবেশ করেছেন, এমনটাও আমরা দেখেছি। আমরা আদালতকে বলেছি এসব কথা। আজকেও তিনি অসুস্থতা দেখিয়ে আদালতে হাজির হতে পারবেন না বলে আবেদন করেছেন। আদালত তার আবেদন মঞ্জুর করেছেন।

প্রসঙ্গত, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২ সেপ্টেম্বর সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে আদালতে মামলা দায়ের করেন আহত জহিরের ভাই। ওই মামলায় ১৯ সেপ্টেম্বর রাতে যৌথ বাহিনীর অভিযানে শান্তিগঞ্জের হিজল খরচ বাড়ি থেকে সাবেক এই মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়। পরে এম এ মান্নানের মুক্তির দাবিতে শিক্ষার্থীরা শান্তিগঞ্জে বিক্ষোভ ও সড়ক অবরোধ করলেও সুনামগঞ্জে বিএনপির নেতা-কর্মীরা তার শাস্তির দাবিতে পাল্টা বিক্ষোভ করেন। গ্রেপ্তারের পর প্রায় ১৯ দিন কারাবাসের পর গত ৯ অক্টোবর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হেমায়েত উদ্দিন বয়স ও অসুস্থতা বিবেচনায় তার জামিন আবেদন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামিনের পর ১ম হাজিরাতেই অনুপস্থিত মান্নান,

আপডেট সময় : ০৯:২০:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪