সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

ধলাই নদীতে বালুসহ ১৩৬টি নৌকা জব্দ করেছে টাস্কফোর্স

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

সাদাপাথর চুরি ও অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদীতে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ১৩৬টি কাঠের নৌকা ও ৫’শ ফুট পাথর জব্দ করা হয়েছে।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে সকাল সাড়ে ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানার নেতৃত্বে অভিযানে অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি), পুলিশ ও বিজিবি সদস্যরা।

জানা যায়, দীর্ঘদিন থেকে সাদাপাথর ও রোপওয়ে বাংকার থেকে এই কাঠের নৌকা দিয়ে পাথর লুটপাট করা হচ্ছে। প্রশাসন, পুলিশ ও বিজিবি বাঁধা দিলেও পাথর লুটপাট বন্ধ করা যাচ্ছে না। পুলিশ ও বিজিবি প্রায়ই অভিযান দিয়ে রাস্তা থেকে পাথর বুঝাই গাড়ি আটক করেও তাদের থামাতে পারছেনা। এ ছাড়া বিজিবি নিয়মিত অভিযান দিয়ে ধলাই নদী থেকে পাথর চুরিতে ব্যবহৃত নৌকা আটক করছে। 

বিজিবি জানায়, রবিবার দিবাগত-রাতে বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ কালাসাদেক বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৪৯/এমপি হতে ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ধলাই নদী এলাকায় বিজিবির আহবানে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়। অভিযানে জব্দকৃত নৌকা এবং পাথর ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ধলাই নদীতে বালুসহ ১৩৬টি নৌকা জব্দ করেছে টাস্কফোর্স

আপডেট সময় : ০১:০৯:১১ অপরাহ্ন, সোমবার, ২১ অক্টোবর ২০২৪