সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

সাংবাদিক ইদ্রিছ আলীকে হত্যার হুমকি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

 সিলেটের আলোচিত সাংবাদিক ইদ্রিছ আলীকে হত্যার হুমকি দেয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকেসহ তার পরিবারের সদস্যদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে দুর্বৃত্তরা।

সাংবাদিক ইদ্রিছ আলী বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচক। সরকারের বিভিন্ন উপদেষ্টার সমালোচনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব। এমন কি বাংলাদেশ জাতিয়তাবাদী দল- বিএনপি ও জামায়াতে ইসলামেরও কঠোর সমালোক তিনি।

তার এসব সমালোচনায় বিভিন্ন  মহল ক্ষিপ্ত। তারা ইদ্রিছ আলীর লেখনীকে স্থব্দ করতে নানা অপতৎপরতা শুরু করেছে। সম্প্রতি তার এক ফেসবুক  পোস্টে সাদিয়া চৌধুরী নামক এক ফেসবুক ব্যবহারকারী কমেন্ট করতে গিয়ে অশ্লীল গালাগাল দিয়েছেন। তিনি বেশি বাড়াবাড়ি করলে ইদ্রিছ আলীর পরিবারের সবাইকে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।

দুলাল মিয়া নামক অপর এক ফেসবুক ব্যবহারকারী উপদেষ্টাদের নিয়ে সমালোচনা করলে ইদ্রিছ আলীকে খুনের পর মাংস পিস পিস করার হুমকি দিয়েছেন। এছাড়া ম্যাসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপেও তাকে নানা হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। নাহিদ রহমান নামক একজনের হুমকি, সালা সরকারের বিরুদ্ধে কথা বলছে। তর মরনের সময় এসেছে।

লামিয়া ইসলাম দেশে এসে কথা বললে তাকে পাখির মত গুলি করে হত্যার হুমকি দিয়েছেন। পিনয় রায় নামক একজন ম্যাসেঞ্জারে বিএনপির বিরুদ্ধে লেখালেখি করায় তাকে দেশে ফিরলে তার চোখ তুলে নেয়ার হুমকি দিয়েছেন।

এছাড়া জয়ী, সিমিসহ আরও বিভিন্ন নামী-বেনামী আইডি থেকে  কখনো পোস্টের কমেন্টে , কখনোবা ম্যাসেঞ্জারে তাকে হুমকি দিয়ে যাচ্ছেন। অহরহ ইদ্রিছ আলী সপরিবারে হত্যার হুমকি মাথায় নিয়ে ঘুরছেন।

এসব হুমকি ধমকির কারণে তার শিশু সন্তানরাসহ পরিবারের সদস্যবৃন্দ এবং শুভাকাংখীরা আতঙ্কের মধ্যে দিন-যাপন করছেন। যখন তখন হামলার আতঙ্কে বাচ্চাদের স্কুলে যাতায়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে।  বাচ্চাদের প্রায়ই স্কুলে পাঠানো থেকে বিরত থাকতে হচ্ছে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

সার্বিক পরিস্থিতিতে ইদ্রিছ আলী জানান, দেশের বাইরে থাকায় তিনি হুমকিদাতা সন্ত্রাসীদের বিরুদ্ধে  আইনী ব্যবস্থা নিয়ে আইনজীবীদের সাথে কথা বলছেন।

উল্লেখ্য, সাংবাদিক ইদ্রিছ আলী  দৈনিক সংবাদ, দৈনিক  সিলেট বানী, সিলেটভিউ২৪ডটকম ও দৈনিক সবুজ সিলেটে কাজ করেছেন। এছাড়া সাংবাদিক ইদ্রিছ সিলেট  প্রেসক্লাবের সদস্য এবং বাংলাদেশ ফটো জার্নালিস্ট ইউনিয়ন সিলেট বিভাগীয় কমিটির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন  ।

এর আগেও তিনি সাংবাদিকতার কারণে বিভিন্ন মহলের দায়েরকৃত প্রতিহিংসামূলক মামলায় নির্যাতিত এবং হামলার শিকার হয়েছেন ও কারাবরণ করতে হয়েছে ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাংবাদিক ইদ্রিছ আলীকে হত্যার হুমকি

আপডেট সময় : ০৮:২৪:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪