সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২০৫ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

জুলাই আন্দোলনে ১৭৬ জন হতাহতকে রোববার (১৩ অক্টোবর) মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার টাকা সহায়তা করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। এদিন দুপুরে আহতদের দেখতে ও আর্থিক সহায়তা দিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

উপদেষ্টারা জানান, আন্দোলনে হতাহতদের জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর ও ওয়েবসাইড। ১৬০০০ এই নম্বরে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কল করে সমস্যা ও সহায়তার কথা জানানো যাবে।

আজ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে ঢাকায় ১৭৬ জনকে মোট ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা সহায়তা দেয়া হয়েছে বলে জানান তারা। এর মধ্যে ঢাকা মেডিকেলে ১৩২ জন আহতকে ১ কোটি ৩২ লাখ টাকা আর্থিক সহযোগিতা করা হয়৷

পর্যায়ক্রমে সারা দেশে এই আর্থিক সহায়তার কার্যক্রম চলবে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে নিহতদের পরিবারকে দেয়া হচ্ছে পাঁচ লাখ আর আহতের পরিবারকে এক লাখ করে টাকা দেয়া হচ্ছে। আন্দোলনকালীন সময়কার ঘটনায় কোনো মামলায় নিরীহ কাউকে হয়রানি না করা এবং বিভিন্ন ট্যাগ লাগিয়ে শহীদদের যেনো ভাগ করে না ফেলা হয় সেই আহ্বান জানান উপদেষ্টারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা দিলো জুলাই স্মৃতি ফাউন্ডেশন

আপডেট সময় : ০৯:৩৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪