সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান স্মরণসভায় সিসিক প্রশাসক সিলেট চেম্বারের প্রশাসকের সাথে ভারত থেকে আগত বাণিজ্য প্রতিনিধিদলের মতবিনিময় খুলনার কুখ্যাত সন্ত্রাসী এরশাদের সহযোগী জয়নাল গ্রেপ্তার সিলেটে ২৪ ঘণ্টা অবরুদ্ধ, অধ্যক্ষ শিক্ষক আন্দোলনে উত্তাল ইঞ্জিনিয়ারিং কলেজ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে ৭ হাজার কেজি ভারতীয় পণ্যসহ আটক ২ সিলেটে দুই বেকারিতে অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা সিলেটে অনিয়ম-অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে প্রশাসন, ৫৩৬ মামলায় জরিমানা ২৪ লাখ সিলেট হযরত শাহজালাল (রহ:) মাজারে ৩ পদে চাকরির সুযোগ সিলেটে সেমিনারে সিসিক প্রশাসক সিলেট থেকে শুরু ‘রবি বোলারহান্ট’-এর ট্রায়াল শুরু

বৃহস্পতিবার সিলেট আসছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪ ২১০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক আগামী ১৭ অক্টোবর দুপুর ১টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন । বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে সিলেটের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। বিমানবন্দর থেকে তিনি সরাসরি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন। পরে তাঁর গ্রামের বাড়ী দক্ষিণ সুরমার তেতলীতে যাবেন।  

দীর্ঘদিন পর দেশের ফেরার প্রতিক্রিয়ায় এম এ মালিক বলেন, আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। আমার মায়ের শেষ ইচ্ছা ছিল; দেশের মাটিতে যেন তাকে কবর দেওয়া হয়। কিন্তু শেখ হাসিনা সরকারের বাধায় আমার মায়ের মরদেহ দেশে নিতে পারিনি। এমনকি আমার বাবা ও ছোট ভাইয়ের মরদেহও দেশে নিয়ে কবর দিতে পারি নাই। শেখ হাসিনা সরকার আমার পাসপোর্ট আটকে রেখেছিল। ৫ই আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ফলে দীর্ঘ ১৮ বছর পর আমি পাসপোর্ট ফিরে পেয়েছি। এখন দেশে ফিরলে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও রাজনৈতিক নেতাসহ সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ হবে- এটা ভেবে আমি খুবই এক্সাইটেড।

এম এ আব্দুল মালিকের সিলেট আগমনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও আব্দুল মালিক ১নং সমর্থক গোষ্ঠীর সভাপতি সৈয়দ খিজির হোসাইন এনু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বৃহস্পতিবার সিলেট আসছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম এ মালিক

আপডেট সময় : ০১:২১:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪