সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

‘দেশ সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪ ৩৪৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আযাদ বলেছেন, দেশ সংস্কার করা না গেলে জনগণের ভোটাধিকার ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই আগে নির্বাচনী সংস্কার করা জরুরি। দেশ সংস্কারের কাজ করছেন অর্ন্তবর্তীকালীন সরকার। দেশ সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে জামায়াতে ইসলামী। 

বরিশাল নগরীর এ কে স্কুল মিলনায়তনে শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগরের ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সাবেক এমপি হামিদুর রহমান বলেন, ৫ আগস্টের আন্দোলন তখনই সার্থক হবে যেদিন দেশে টেকসই সংস্কার হবে। এর পাশাপাশি নির্বাচনী আইনেরও সংস্কার করতে হবে। গণহত্যার মতো শাপলা চত্বরে আরও একটি গণহত্যা করেছিল আওয়ামী লীগ সরকার। 

এ সময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে একজন কর্মীর প্রশ্নের উত্তরে প্রধান অতিথি বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে দেশে অর্থনৈতিক সমৃদ্ধি দরকার। নতুন করে সংস্কার করতে সময়েরও প্রয়োজন। বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে সম্মেলনে পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘দেশ সংস্কার শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে জামায়াত’

আপডেট সময় : ০২:১৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪