সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

বাহুবলে কবরস্থানে গরু-ছাগল ছড়ানো নিয়ে সংঘর্ষ- নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪ ১৭২ বার পড়া হয়েছে

হবিগঞ্জ বাহুবল প্রতিনিধি :

বাহুবলে কবরস্থানে গরু ছাগল ছাড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে তাজুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ১৫ জন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাজুল ইসলাম ওই গ্রামের মৃত সিরাজুল ইসলামের পুত্র। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

স্থানীয় সূত্রে জানা যায়, দৌলতপুর গ্রামের কবরস্থানের পবিত্রতা রক্ষায় গ্রামের মুরুব্বিয়ানদের মাধ্যমে সিদ্ধান্ত হয় যে কবরস্থানে গরু ছাগল ছড়ানো যাবে না। ইতোমধ্যে কবরস্থানকে ঘিরে দেয়া হয়েছে বাউন্ডারীও। তারপরও গ্রামের প্রভাবশালীরা গ্রামের সিদ্ধান্তকে অমান্য করে সকালে গরু ছাগল ছড়াতে যায়। বিষয়টি দেখে বাঁধা দেন অন্য পক্ষ। এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সময় প্রতিপক্ষরা উত্তেজিত হয়ে তাজুলকে ফিকল দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। বিষয়টি উভয় পক্ষের লোকজনের মধ্যে জানাজানি হলে বাঁধে সংঘর্ষ। এতে তারেক মিয়া, সফর আলী, আনিছ মিয়া ও মতিন মিয়াসহ অন্তত ১৫ জন আহত হয়।

তাজুল ইসলামে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে বাহুবল মডেল থানার (ওসি) মোঃ জাহিদুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাহুবলে কবরস্থানে গরু-ছাগল ছড়ানো নিয়ে সংঘর্ষ- নিহত ১

আপডেট সময় : ০৪:২৮:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪