সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলে সবাইকে এগিয়ে আসতে হবে,পরিকল্পনা সভায় সিসিক প্রশাসক মার্কিন আধিপত্যের অবসান,বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপারকম্পিউটার এখন চীনের হাতে বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মাধবপুরে অপহরণকে কেন্দ্র করে সহিংসতা, অগ্নিসংযোগ সিলেটে ৪২ লাখ টাকার ভারতীয় জিরাসহ গ্রেফতার ১, সিলেট অঞ্চলে আবারও বাড়ছে সুরমা-কুশিয়ারা নদীর পানি সিলেটে অসামাজিক কার্যকলাপ,দুটি আবাসিক হোটেল সিলগালা সিলেট সীমান্তে অভিযান চালিয়ে ৭৫ লাখ টাকার ভারতীয় অবৈধ চোরাইপণ্য জব্দ,আটক ১

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক

গোয়ালিয়রে স্বাগতিক ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ। অভিষেক হতে পারে কিনা; তা নিয়েও রয়েছে জল্পনা।

সাকিব আল হাসান না থাকায় একাদশে তার জায়গা নেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও একাদশে সুযোগ মিলতে পারে স্পিনার রাকিবুল হাসানের। আর সেটি হলে অভিষেক হবে তার।

একাদশে সুযোগ পেতে পারেন ওপেনার পারভেজ হোসেন ইমনও। সেক্ষেত্রে ওপেনার তানজিদ হাসান তামিম বাদ পড়তে পারেন। তবে একাদশে তিন পেসার থাকছেন এটুকু এক রকম নিশ্চিত।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নতুন জার্সি পেল শান্তরা

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ। যেই ম্যাচের আগে ক্রিকেটারদের জন্য নতুন জার্সি উন্মোচন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই ম্যাচে দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে পাচ্ছে না বাংলাদেশ। কানপুর টেস্টের আগে টি-টোয়েন্টিকে বিদায় জানিয়ে দিয়েছেন তিনি। তার জায়গায় স্কোয়াডে ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই ফরম্যাটে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ। যেখান থেকে শুরু হবে আগামী ২০২৬ বিশ্বকাপের যাত্রা। যেই লক্ষ্য সামনে রেখে এখন থেকেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে বিসিবি। তার আগে নিজেদের জার্সিতেও বদল এনেছে বিসিবি। নতুন জার্সি পরিহিত অবস্থায় ক্রিকেটারদের ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

পূর্বে জার্সিতে সবুজ রঙকে প্রাধান্য দেওয়া হলেও এবার প্রাধান্য পেয়েছে লাল রঙ। বুকজুড়ে লাল, নিচে হালকা সবুজ। মাঝামাঝি জায়গায় দুটি রঙের মিশ্রণে তৈরি হয়েছে হালকা কমলা শেড, যার ওপর বাংলাদেশ ও স্পন্সর প্রতিষ্ঠানের নাম লেখা। হাতার কব্জির অংশে আছে একরঙা সোনালি কাজ। জার্সিতে রয়েছে বাঘের ডোরাকাটা, দুই পাশে লাল ডট আর দুই অংশে লাল ছাপে ডোরাকাটা। এই জার্সি পরেই আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

আপডেট সময় : ১০:৪৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪