সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ হবিগঞ্জ মাধবপুরে ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ে বিপর্যস্ত পোল্ট্রি খামারিরা হবিগঞ্জ চৌধুরী বাজারে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অভিযান সিলেট ওসমানী হাসপাতালের পাঁচ তলা থেকে পড়ে রোগীর আত্মহত্যা ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মহাসচিব মনোনয়ন গ্রহণ থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের উদ্যোগ, প্রবাসী কল্যাণ মন্ত্রীর সাথে থাই প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ

শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন: চরমোনাই পির

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, শেখ হাসিনা আমাদের দেশের স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন। আমার কখনই তাকে প্রধানমন্ত্রী বলতাম না। মোদি যখন শপথ গ্রহণ করে নাই তখন তার সঙ্গে শেখ হাসিনা অন্ধকারের মধ্যে ১০টা সমঝোতা চুক্তি স্বাক্ষর করে। তার একটা চুক্তিও বাংলাদেশের স্বার্থের জন্য করেননি।

সোমবার বিকালে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের বাসস্ট্যান্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, যে দেশের মধ্যে ৯২% মুসলমান বসবাস করে কিন্তু সেই দেশের মধ্যে মুসলমান আলেম ওলামারা স্বাধীনভাবে কথাটুকু বলতে সুযোগ পাননি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক নীতি আদর্শ লালন করে, যে নীতি-আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি। এই বাংলাদেশে ৫৩ বছর বয়সে বহু উত্থান-পতন হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনই নিজেদের স্বার্থের জন্য ইসলামকে নিচে রেখে দেশকে একপর্যায়ে ধ্বংস করার জন্য কারো সঙ্গে আঁতাত করেনি।

তিনি বলেন, ৫ আগস্ট দেশ যখন দ্বিতীয়বার স্বাধীন হলো তখনো একটা শ্রেণির মায়াকান্না এখনো বন্ধ হয়নি। এ সময় একটি স্বার্থান্বেষী মহল চাঁদাবাজি ও টেন্ডারবাজি করছে।

এ গণসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজৈর উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা আবু ছালেহ ছালেনুরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, মাদারীপুর জেলা শাখার সভাপতি আজিজুল হক মল্লিক, সাধারণ সম্পাদক অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনা স্বঘোষিত প্রধানমন্ত্রী ছিলেন: চরমোনাই পির

আপডেট সময় : ০৩:৩৬:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪