সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

সাবেক পিবিআই প্রধান বনজের বিরুদ্ধে সালমান শাহর মায়ের অভিযোগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ২১৫ বার পড়া হয়েছে

প্রয়াত নায়ক সালমান শাহ ও সাবেক পিবিআই প্রধান বনজ কুমার, মাঝে সালমান শাহর মা নীলা চৌধুরী।

বিনোদন ডেস্ক :

১৯৯৬ সালে সালমান শাহ মৃত্যুবরণ করেন। দেখতে দেখতে ২৮ বছর পেরিয়ে গেছে। অথচ এখনো তার মৃত্যুরহস্য উন্মোচিত হয়নি। সালমান শাহ কি আত্মহত্যা করেছিলেন নাকি পরিকল্পিতভাবে খুন করা হয় তাকে, এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায় না। সালমান শাহর মা নীলা চৌধুরী অবশ্য দাবি করেছেন, প্রয়াত এই নায়ক আত্মহত্যা করেননি।

সালমান শাহ হত্যা মামলায় তদন্তের দায়িত্বে ছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তবে পিবিআইয়ের তৎকালীন প্রধান বনজ কুমার মামলার চূড়ান্ত তদন্ত প্রতিবেদন ঠিকঠাকভাবে তৈরি করেননি বলে অভিযোগ নীলা চৌধুরীর। সম্প্রতি লন্ডন থেকে দেওয়া এক সাক্ষাৎকারে নীলা চৌধুরী বলেন, ‘বনজ কুমার অনেক টাকা খেয়ে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন। আমাদের কাছে বারবার টাকা চাওয়া হয়েছে। সালমান শাহর অডিও রেকর্ডের ক্যাসেট পিবিআইতে দিয়েছিলাম, কিন্তু সেটা ফেরত পাইনি’।

উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় প্রথমে অপমৃত্যুর মামলা দায়ের করেছিলেন সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাবেক পিবিআই প্রধান বনজের বিরুদ্ধে সালমান শাহর মায়ের অভিযোগ

আপডেট সময় : ০২:৪৩:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪