সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রে ফ তা র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিব

ভিউ নিউজ ৭ ডেস্ক :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যার ঘটনায় ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান খান হাবিবকে পুলিশ গ্রেফতার করেছে। 

বৃহস্পতিবার দিনগত রাত আড়াইটার দিকে তাকে তার নিজ বাসা ধামরাই পৌর শহরের মোকামতলা মহল্লা থেকে গ্রেফতার করা হয়। 

হাবিবের বিরুদ্ধে সম্প্রতি শিল্পাঞ্চল আশুলিয়ায় পোশাক শিল্পে অস্থিরতা ও শ্রমিকদের উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া ও সাভার সার্কেল পুলিশের সূত্র। 

হাবিব ধামরাই পৌর এলাকার মোকামতলা মহল্লার লাবু খানের ছেলে এবং ধামরাই সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। বর্তমানে তিনি আশুলিয়া থানা পুলিশের হেফাজতে রয়েছেন। 

আশুলিয়া থানার ওসি আবুবকর সিদ্দিক বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিতে ছাত্রলীগ নেতা শামীম মোল্লা হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে গ্রেফতার করা হয়েছে।

এর আগে গত বুধবার বিকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটসংলগ্ন এলাকায় অবস্থান করছিলেন সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে গিয়ে তাকে আটক করে মারধর করে। গণপিটুনির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। একপর্যায়ে নিরাপত্তাকর্মীদের সহায়তায় শামীমকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়। সেখানে ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত শিক্ষার্থীরা তাকে আরেক দফা গণপিটুনি দেয়। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে সাভার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শামীম মোল্লা।

এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার-১ (নিরাপত্তা) সুদীপ্ত শাহিন বাদী হয়ে আট জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা (নং-৪৪) দায়ের করেন। 

নিহত শামীম সাভারের আশুলিয়া থানার কাঠগড়া এলাকার মোল্লা বাড়ির ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) ইতিহাসের বিভাগের সাবেক শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার বিরুদ্ধে আশুলিয়া থানায় একাধিক মামলা (ছিনতাই, অস্ত্র ও মাদক) রয়েছে। 

ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, আশুলিয়া থানার ওই মামলায় আশুলিয়া থানা পুলিশের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। সাবেক ছাত্রলীগ নেতা হাবিবকে তার নিজ বাসা থেকে বৃহস্পতিবার দিনগত রাতে গ্রেফতার করা হয়। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাবিতে শামীমকে পিটিয়ে হত্যায় ছাত্রলীগ নেতা হাবিব গ্রে ফ তা র

আপডেট সময় : ০২:১২:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪