সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার পরামর্শ মানবাধিকার কমিশন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিবেদন : অনলাইন সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় মামলা করার ক্ষেত্রে মনগড়া আসামি না দিয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার পরামর্শ দিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক (অভিযোগ ও তদন্ত) মো. আশরাফুল আলম। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রাখালিয়াচালা গ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ইলিম হোসেনের বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের এসব কথা বলেন।

আশরাফুল আলম বলেন, যারা মারা গেছেন বা আহত হয়েছেন তাদের ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে যারা এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে মামলা করতে হবে। অযথা মনগড়া আসামি দিয়ে, সাংবাদিকদের আসামি করে মামলা করলে সেই মামলায় তো ফলপ্রসূ কিছু পাওয়া যাবে বলে আমি মনে করি না। কাজেই সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মামলা করতে হবে, যাতে ভিকটিমরা ন্যায়বিচার পায় এবং দোষীরাও শাস্তির আওতায় আসে।

তিনি আরও বলেন, মানবাধিকার কমিশনের পক্ষ থেকেও কমিটি করা হয়েছে। তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত ও আহতদের ব্যাপারে আমরাও সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করতে পারব। এর আগে কমিশনের পরিচালক ইলিম হোসেনের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা ও ন্যায়বিচারের আশ্বাস দেন। 

এ সময় তদন্ত কমিটির সদস্য ও মানবাধিকার কমিশনের উপ-পরিচালক গাজী সালাউদ্দিন, উপ-পরিচালক এম রবিউল ইসলাম, উপ-পরিচালক সুস্মিতা পাইক ও কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান, গাজীপুর জজ আদালতের আইনজীবী আসাদুল্লাহ বাদল ও আইনজীবী রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া থানা–পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইলিম হোসেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আনসার প্রশিক্ষণ একাডেমিতে আনসার সদস্যের গুলিতে নিহত হয়েছেন বলে দাবি পরিবারের।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মামলা করার পরামর্শ মানবাধিকার কমিশন

আপডেট সময় : ০৪:০৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪