সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু,নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার- শিক্ষামন্ত্রী লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী

লুটপাটের পর গাজী টায়ার কারাখানায় আগুন, জ্বলছে ১৫ ঘণ্টা ধরে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ২১৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী গ্রুপের টায়ার তৈরির কারখানায় লুটপাটের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাত ৯টার দিকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জানান কারখানার সহকারী মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট রাত থেকে কাজ করলেও আজ সোমবার দুপুর ১২টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কারখানার কর্মকর্তা সাইফুল ইসলামের ভাষ্য, গতকাল বিকেলের পর দুটি গ্রুপে কয়েক শ লোক কারখানায় ঢুকে পড়েন। তাঁদের বাধা দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। লুটপাটের পর রাত ৯টার দিকে কারখানাটির একাধিক ভবনে আগুন লাগিয়ে দেয় লুটপাটকারীরা।

হামলার ঘটনার পর পুলিশের কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ তাঁর। তিনি বলেন, ‘লুটপাট শুরুর পর থানাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন জায়গায় জানিয়েছি। পুলিশ আসেনি। পরে সেনাবাহিনীর একটি দল কারখানার ফটকের সামনে আসে। কিন্তু ১০ মিনিটের বেশি তাঁরা দাঁড়াননি। রাতে আগুন দেওয়ার পর ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসে।’

কারখানাটিতে টায়ার প্রস্তুতের জন্য প্রচুর প্লাস্টিকজাতীয় কাঁচামাল ও দাহ্য পদার্থ থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মীরা।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা বিভাগের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস রাত ১১টা ৪০ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে। কারখানায় টায়ার, টায়ার তৈরির কাঁচামাল রাবার, প্লাস্টিকজাতীয় দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। আমাদের ১২টি ইউনিট কাজ করছে। ভবনে আটকে পড়া ১৪ জনকে আমরা উদ্ধার করতে পেরেছি। তাঁরা এই কারখানার কর্মী নন, মূলত কারখানাটির মালামাল সরিয়ে নিতে তাঁরা এসেছিলেন। আরও কেউ ভবনে আছেন কি না, তা আগুন নেভানোর আগে বলা যাচ্ছে না।

ঘটনার কয়েকজন প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের জানান, দুর্বৃত্তরা ছয়তলা একটি ভবনে লুটপাট করছিল। এ সময় ভবনটির নিচতলায় আগুন দেওয়া হয়। তখন কয়েকজন ভবনটির ওপরে ছিলেন। তাঁরা বের হতে পেরেছেন কি না, সেটা তাঁরা জানাতে পারেননি।

গাজী গ্রুপের মালিক গোলাম দস্তগীর গাজী। তিনি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য। গতকাল ভোররাতে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার হন তিনি। এর আগে ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজী গ্রুপের রূপসী ও কর্ণগোপের দুটি কারখানায় হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লুটপাটের পর গাজী টায়ার কারাখানায় আগুন, জ্বলছে ১৫ ঘণ্টা ধরে

আপডেট সময় : ০৭:৪৬:১৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪