সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

কুমিল্লায় বন্যাদুর্গত লোকজনকে উদ্ধার করেছে বিজিবি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪ ২২৪ বার পড়া হয়েছে

বন্যাদুর্গত মানুষ উদ্ধার করছেন বিজিবির সদস্যরা। গোমতী নদীর তীরবর্তী বিবির বাজার এলাকায়, ২২ আগস্ট ২০২৪।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

গোমতী নদীর তীরবর্তী বিবির বাজার এলাকার বন্যাদুর্গত লোকজনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুমিল্লা ব্যাটালিয়নের সদস্যরা। তাঁরা অসহায় মানুষদের মধ্যে ত্রাণসামগ্রীও বিতরণ করছেন।

আজ বৃহস্পতিবার বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোমতী নদীর তীরে ফাটল দেখা দিলে নদীর ভাঙন রোধে কাজ করেন বিজিবির সদস্যরা। তাঁরা স্থানীয়দের সঙ্গে নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করেন।

দেশে চলমান বন্যায় দেশের ৮ জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা ২৯ লাখ ৪ হাজার ৯৬৪। এখন পর্যন্ত মারা গেছেন দুজন। একজন ফেনীতে, আরেকজন ব্রাহ্মণবাড়িয়ায়।

স্থানীয়দের নিয়ে বালুর বস্তা ফেলে বাঁধ নির্মাণ করছেন বিজিবির সদস্যরা। গোমতী নদীর তীরবর্তী বিবির বাজার এলাকায়, ২২ আগস্ট ২০২৪।

আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যাদুর্গত জেলা আটটি হলো ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, মৌলভীবাজার ও হবিগঞ্জ। আলী রেজা জানান, এখন পর্যন্ত ১ হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৭৫ হাজারের বেশি মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুমিল্লায় বন্যাদুর্গত লোকজনকে উদ্ধার করেছে বিজিবি

আপডেট সময় : ০৪:০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪