সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

সাড়ে ৭ বছর পর দেশে ফিরলেন মোসাদ্দেক আলী ফালু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

এনটিভি কার্যালয়ে তাকে ফুলেল অভ্যর্থনা জানান কর্মীরা।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সাড়ে ৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপি নেতা ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেক আলী ফালু। দেশে ফিরে সোমবার (১৯ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে গিয়েছেন তিনি।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতনের জন্য তরুণ প্রজন্মের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মোসাদ্দেক আলী। তিনি বলেন, দেশের জন্য ছাত্ররা যে টিম স্পিরিট দেখিয়েছে; তা সবাইকে কাজে লাগাতে হবে। যারা শহীদ হয়েছেন, তাদের জন্য দোয়া করি—আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস নসিব করুন। তাদের এ ত্যাগ যেন আমরা ভুলে না যাই।

ওয়ান ইলেভেনের সময়ে মোসাদ্দেক আলীর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে মামলা এবং নানা চাপে ২০১৭ সালের ৯ মার্চ দেশত্যাগ করেন তিনি।

মোসাদ্দেক আলী বিএনপির সাবেক সংসদ সদস্য। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক সচিব ছিলেন তিনি।

২০০৩ সালে বাংলাদেশের প্রথম অটোমেশনভিত্তিক বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন স্টেশন ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড (এনটিভি) চালু করেন মোসাদ্দেক আলী। তিনি আরও একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেল আরটিভি এবং ‘দৈনিক আমার দেশ’ পত্রিকা প্রতিষ্ঠা করেন। তিনি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) প্রতিষ্ঠাতা সভাপতি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সাড়ে ৭ বছর পর দেশে ফিরলেন মোসাদ্দেক আলী ফালু

আপডেট সময় : ০২:১৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪