সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ২৪০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্ত হলে রাষ্ট্রের সঙ্গে প্রতারণার দায়ে তাদের শাস্তি পেতে হবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক। শুক্রবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

এক প্রশ্নে ফারুক-ই-আজম বলেন, মুক্তিযোদ্ধা তালিকা প্রথমে আমরা যাচাই করে দেখছি যে বাস্তবিক অর্থে ঘটনাটা কী হয়েছে। মুক্তিযোদ্ধা নানা আঙ্গিকে হয়েছে, নানাভাবেও হয়েছে। মন্ত্রণালয়েরও যারা এক্ষেত্রে কাজ করেন তাদেরও এ বিষয়ে নেতিবাচক একটি বিষয় ইম্পোজ করা আছে। সে সমস্যাগুলোকে আমরা যাচাই-বাছাই করে যাদেরকে সত্যিকার পাব তারা থাকবে এবং যাদেরকে পাব না তাদেরকে চলে যেতে হবে। প্রতারণার দায়ে তাদের অনেককে রাষ্ট্রের ক্ষেত্রে প্রতারণার জন্য শাস্তিও পেতে হবে।

তিনি আরও বলেন, স্বাধীনতা যুদ্ধের ব্যাপারটা কোটা সংস্কার আন্দোলনে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে বড় ধরনের ইস্যু হয়ে আসছে। এটার বস্তুনিষ্ঠতা কী, সেটা মন্ত্রণালয়কে যাচাই করতে দিয়েছি এবং কাজ চলছে। কী পরিমাণ মুক্তিযোদ্ধার সন্তানের চাকরি কোটার মধ্যে হয়েছে এবং মুক্তিযোদ্ধারা কী অবস্থায় আছেন সংখ্যাগতভাবে এবং কারা কারা মুক্তিযোদ্ধা হয়েছেন, এ সমস্ত কিছু আমরা জনসাধারণের কাছে উন্মুক্ত করে দেব।

তিনদিনের সফরে চট্টগ্রামে আসা ফারুক-ই আজম বৈঠক শেষে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ কোতোয়ালী থানা পরিদর্শন করেন। তিনি থানায় পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পুড়ে যাওয়া থানার বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান ও চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার সাইফুল ইসলামসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি পেতে হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম

আপডেট সময় : ১২:০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪