সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

টিভি, পত্রিকায় ‘খুনি’ হাসিনার ছবি প্রচার করলে তা জ্বালিয়ে দেওয়ার হুমকি রুহুল কুদ্দুসের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪ ২০৮ বার পড়া হয়েছে

অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। গতকাল দুপুরে আলাইপুরে নাটোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

সরকারের নির্দেশে গত ১৫ বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি-বক্তব্য টেলিভিশনে দেখানো হতো না, পেপারে ছবি উঠত না। আওয়ামী লীগের তাঁবেদার হয়ে তারা এসব করত। তাই যেসব টিভি চ্যানেল ও পত্রিকা শত শত ছাত্র-জনতার ‘খুনি’ হাসিনার ছবি প্রচার করবে, সেসব টিভি-পত্রিকা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্র-জনতার অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা রুহুল কুদ্দুস তালুকদার দুলু এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে জেলা বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছিল।

রুহুল কুদ্দুস তালুকদার বলেন, একাত্তরে গণহত্যার অভিযোগ তুলে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীকে গায়ের জোরে নিষিদ্ধ করেছে। আদালতকে দিয়ে মিথ্যা সাজানো মামলায় তারেক রহমানকে সাজা দেওয়া হয়েছে।

রুহুল কুদ্দুস তালুকদার আরও বলেন, শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছেন। তিনি পাল্টা অভ্যুত্থনের জন্য ষড়যন্ত্র করে যাচ্ছেন। যদি তাই হয়, তবে ছাত্রসমাজ এ দেশের সাধারণ জনতাকে নিয়ে আবার প্রতিরোধ গড়ে তুলবে। কারণ, দেশের মানুষ আওয়ামী লীগের দুঃশাসন হাড়ে হাড়ে টের পেয়েছে। তারা আর আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে দেবে না।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

টিভি, পত্রিকায় ‘খুনি’ হাসিনার ছবি প্রচার করলে তা জ্বালিয়ে দেওয়ার হুমকি রুহুল কুদ্দুসের

আপডেট সময় : ০১:১২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪