সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

বিএনপির কার্যালয়ে অভিযান সাবেক আইজিপি মামুন, ডিএমপির হারুনসহ ৩২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল–মামুন চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল–মামুন চৌধুরী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) আবদুল্লাহ আল–মামুন চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদসহ ৩২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। বুধবার রাজধানীর পল্টন থানায় মামলা দুটি করেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের মামলা ও তথ্য সংগ্রহবিষয়ক কর্মকর্তা সালাহ উদ্দিন খান।

একটি মামলায় সাবেক আইজিপি মামুন ও হারুনসহ ১৫ পুলিশ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। অন্য মামলায় আসামি করা হয়েছে হারুনসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে।
একটি মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে ২০২২ সালের ৮ ডিসেম্বর। ওই মামলায় সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুন, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ, অতিরিক্ত কমিশনার মীর রেজাউল আলম, হাফিজ আক্তার ও আসাদুজ্জামান, যুগ্ম কমিশনার খন্দকার নুরুন্নবী, সঞ্জিত কুমার রায়, বিপ্লব কুমার সরকার ও মেহেদী হাসান, উপকমিশনার তারিক বিন রশিদ, হায়াতুল ইসলাম খান, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জাহিদুল ইসলাম, সহকারী কমিশনার (এসি) গোলাম রুহানী, পল্টন থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া এবং পল্টন থানার তৎকালীন এসআই মিজানুর রহমানকে আসামি করা হয়েছে।

এই মামলার অভিযোগে বলা হয়, সাবেক আইজিপি আবদুল্লাহ আল–মামুনের নির্দেশে ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদসহ অন্য আসামিরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ডাকাতি করে বিভিন্ন মালামাল নিয়ে যান। এ সময় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁরা তাণ্ডব চালান। ২০২২ সালের ৭ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে ৮ ডিসেম্বর রাত ২টা পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের প্রধান ফটক থেকে শুরু করে ষষ্ঠতলায় এ ঘটনা ঘটান। ডাকাতি করা মালামালের মূল্য ৩ লাখ ৫২ হাজার টাকা বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

আরেক মামলায় ঘটনার তারিখ উল্লেখ করা হয়েছে গত ১৬ জুলাই। এই মামলার আসামিরা হলেন মোহাম্মদ হারুন অর রশীদসহ অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মুহিত কবির সেরনিয়াবাত ও সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (এসি) এরশাদুর রহমান, পরিদর্শক কবির হোসেন চৌধুরী, উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান, নুরুল ইসলাম ও ফরমান আলী, সহকারী উপপরিদর্শক (এএসআই) স্বপন মিয়া, রেজাউল হক, এরশাদ আলী, রবিউল ইসলাম ও ইব্রাহীম শেখ এবং কনস্টেবল শহিদুল ইসলাম, খোরশেদ আলম ও মেহেদী হাসান মাসুদ।

এই মামলার অভিযোগে বলা হয়, গত ১৬ জুলাই রাত পৌনে ১২টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযানে যায় পুলিশ। পুলিশ সদস্যরা সঙ্গে করে ককটেল, দেশীয় অস্ত্র ও লাঠিসহ বিভিন্ন দ্রব্য নিয়ে কার্যালয়ে প্রবেশ করেন। পরে এসব অস্ত্র উদ্ধার দেখিয়ে পল্টন থানায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেন।
মামলার এজাহারে আরও বলা হয়, ঘটনার দিন পুলিশ সদস্যরা বিস্ফোরক মজুত, হেফাজতে রাখা ও বহন করা, বিস্ফোরণ ঘটানো এবং বিএনপির কার্যালয়ে অবৈধভাবে প্রবেশ করে তছনছ করেছেন।

বিএনপির পক্ষ থেকে করা মামলা দুটির বাদী সালাহ উদ্দিন খান সাংবাদিকদের বলেন, পল্টন থানায় মামলা দুটি দায়ের করা হয়েছে। এখন অভিযোগ তদন্ত করে দেখবে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বিএনপির কার্যালয়ে অভিযান সাবেক আইজিপি মামুন, ডিএমপির হারুনসহ ৩২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

আপডেট সময় : ০৯:০৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪