সংবাদ শিরোনাম ::
১৪ ও ১৫ আগস্টে বিএনপির কর্মসূচি ঘোষণা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:৩১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ
ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের গণহত্যা ও তাদের বিচার দাবিতে ১৪ ও ১৫ আগষ্ট কেন্দ্রীয় ও সারাদেশের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালিত করবে বিএনপি। সেই সঙ্গে ১৬ আগস্ট বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ও আন্দোলনে নিহতদের জন্য দোয়া অনুষ্ঠান করবে দলের নেতাকর্মীরা। হিন্দু সম্প্রদায়সহ অন্যান্য উপসানলয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
মঙ্গলবার রাজধানীর শাহবাগে এক সমাবেশে অংশ নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।




























