সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

শেখ হাসিনা সরকারের ‘গণহত্যা’ তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪ ২০১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

শেখ হাসিনা সরকারের অধীনে সংঘটিত ‘গণহত্যা’র আন্তর্জাতিক তদন্তে জাতিসংঘকে চিঠি দিয়েছে বিএনপি। আজ মঙ্গলবার দুপুরে গুলশানে জাতিসংঘের ঢাকা কার্যালয়ে গিয়ে সংস্থার আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের কাছে এই চিঠি হস্তান্তর করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও দলের সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ দলের পক্ষ থেকে এ চিঠি দেন।

আমীর খসরু সাংবাদিকদের বলেন, একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশে হত্যাযজ্ঞ হয়েছে। দেশের নাগরিকদের হত্যা করা হয়েছে। এসব ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক মানের তদন্তের জন্য জাতিসংঘকে অনুরোধ করা হয়েছে। আমীর খসরু আরও বলেন, যে হত্যাযজ্ঞ ও গুমের ঘটনা ঘটেছে, তা উন্মোচন হওয়া প্রয়োজন।  আগামী দিনে বাংলাদেশে কেউ যেন এ ধরনের ঘটনা ঘটানোর সাহস না করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু বলেন, দেশে আইন বলে কিছু ছিল না। এখন সেটা ক্রমান্বয়ে ফিরে আসছে। যে গণহত্যার ঘটনা ঘটেছে, তা সারা বিশ্বের কাছে ঘৃণিত হয়েছে এবং সারা বিশ্ব এসব ঘটনার প্রতিবাদ করেছে। আন্তর্জাতিক মানের একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে।

আমীর খসরু বলেন, এসব তুলে ধরতে না পারলে ভবিষ্যতেও স্বৈরাচার এবং এ রকম ফ্যাসিস্ট সরকার আসবে এবং বাংলাদেশের মানুষকে গুম-খুন করে ক্ষমতায় থাকার চেষ্টা করবে। বিএনপি চিরতরে এটার অবসান চায়। ‘গণহত্যাকারী’ আবার দেশে ফিরে রাজনীতি করার অধিকার রাখে কি না প্রশ্ন করা হলে আমীর খসরু বলেন, ‘ফিরে আসা না–আসা তাদের নিজস্ব সিদ্ধান্ত। তবে ‘গণহত্যা’র বিচারের সম্মুখীন হবে—এটা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শেখ হাসিনা সরকারের ‘গণহত্যা’ তদন্তে জাতিসংঘকে বিএনপির চিঠি

আপডেট সময় : ১০:৫২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অগাস্ট ২০২৪