সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতিকে ছেলেসহ কারাগারে প্রেরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে

মোহাম্মদ আলী, আয়েশা ফেরদাউস, আশীক আলী

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য দম্পতি মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাঁদের ছেলে আশীক আলীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরের দিকে থানা-পুলিশ তাঁদের ৫৪ ধারায় আটক দেখিয়ে নথিপত্র হাতিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

আদালতে নথিপত্র উপস্থাপনের আগেই সকালে মোহাম্মদ আলী, তাঁর স্ত্রী আয়েশা ফেরদাউস ও ছেলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশীক আলীকে পুলিশ ও নৌবাহিনীর একটি বিশেষ দল হাতিয়া থেকে জেলা সদরে নিয়ে আসে। তাঁদের সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় সুধারাম থানায় রাখা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে তাঁদের কারাগারে পাঠানো হয়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিসান আহমেদ প্রথম আলোকে বলেন, সাবেক দুই সংসদ সদস্য ও তাঁদের ছেলেকে নৌবাহিনী আজ সকালে দাপ্তরিকভাবে হাতিয়া থানায় সোপর্দ করে। এরপর তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নথিপত্র হাতিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হয়। ওসি বলেন, নৌবাহিনী তাদের হেফাজতে নেওয়ার পর পরবর্তী আইনি ব্যবস্থা তারা গ্রহণ করেছে।

নোয়াখালী জজ আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ আলম সাংবাদিকদের বলেন, হাতিয়ার সাবেক দুই সংসদ সদস্য মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদাউস এবং তাঁদের ছেলে আশীক আলীকে আজ হাতিয়ার আদালতে উপস্থাপন করা হয়। আদালত শুনানি শেষে তাঁদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। এক প্রশ্নের জবাবে পরিদর্শক শাহ আলম বলেন, আটক দুই সাবেক সংসদ সদস্য ও তাঁদের ছেলের জন্য আদালতে জামিন আবেদন করা হয়নি।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে নৌবাহিনীর হাতিয়া ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এক দল নৌ সেনা হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাস এলাকার বাড়ি থেকে তাঁদের হেফাজতে নেন। এরপর আজ সোমবার সকালে তাঁদের হাতিয়া থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশ তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাতিয়ার সাবেক সংসদ সদস্য দম্পতিকে ছেলেসহ কারাগারে প্রেরণ

আপডেট সময় : ০২:২২:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪