সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

পরাজিত শক্তি সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে: ফয়জুল করিম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১৮৪ বার পড়া হয়েছে

ইসলামী আন্দোলন বাংলাদেশ

প্রতিবেদক ঢাকা :

ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আজ সোমবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এ কথা বলেন।

ফয়জুল করিম বলেন, পরাজিত শক্তি সংখ্যালঘুদের ঢাল বানিয়ে নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। দেশপ্রেমিক জনগণকে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের এ পাঁয়তারা রুখে দিতে হবে। এ ছাড়া সংখ্যালঘু সম্প্রদায়ের ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও উপাসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি উপাসনালয়ে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগের হাতিয়ার সংখ্যালঘু সম্প্রদায়। অতীতে এরাই সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করে বিরোধী মতকে দমন করেছে। অনেককে গ্রেপ্তারের পর জানা যায়, তাঁরা আওয়ামী লীগের কর্মী।’

ফয়জুল করিম বলেন, ‘গণহত্যাকারী’ সরকারের দেশ থেকে পলায়নের পর দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছিল। ওই সময় ইসলামী আন্দোলন ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা পুরো দেশে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে থানা, উপজেলা, সংখ্যালঘুদের উপাসনালয় ও বাড়িঘর পাহারা দেন। সড়কে যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন, রাস্তাঘাট পরিষ্কার করেন, চুরি-ডাকাতি রোধে রাত জেগে পাহারা দেন। এসব কাজ করে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।

এ সময় দলের মহাসচিব ইনুছ আহমাদ, সাংগঠনিক সম্পাদক কে এম আতিকুর রহমান, প্রচার ও দাওয়াহবিষয়ক সম্পাদক আহমদ আবদুল কাইয়ম, মহিলা ও পরিবারকল্যাণ সম্পাদক মোহাম্মদ নেছার উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরাজিত শক্তি সংখ্যালঘু নিপীড়নের মিথ্যা অপপ্রচার চালাচ্ছে: ফয়জুল করিম

আপডেট সময় : ০১:৩৯:৩৮ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪