সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

সিলেট সড়কে ফিরল ট্রাফিক পুলিশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদন :

প্রায় ছয়দিন পর সিলেটের সড়কে ফিরেছে ট্রাফিক পুলিশ। আজ সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সিলেটের বিভিন্ন সড়কে দায়িত্ব পালন শুরু করেছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। এর ফলে প্রায় এক সপ্তাহ পর সড়কের দায়িত্ব বুঝে নিয়েছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। তবে এখনো সড়কে শৃঙ্খলা ধরে রাখতে পুলিশকে সহযোগিতা করছেন স্কাউট ও বিএনসিসির সদস্যরা।

সরেজমিনে দেখা গেছে, সোমবার সকাল থেকে নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, আম্বরখানা, নাইওরপুল ও সোবহানীঘাট পয়েন্টে ট্রাফিক পুলিশ সদস্যরা যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন। বৃষ্টির মধ্যে তারা সড়কে দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণ করছেন।

ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ থেকে স্কাউট ও বিএনসিসি সদস্য ছাড়া সাধারণ শিক্ষার্থীদের ইতোমধ্যে সরিয়ে নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার সিলেট নগরীর বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট ও বিএনসিসি সদস্যদেরও দায়িত্ব পালনে দেখা গেছে।

এদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খান ট্রাফিক পুলিশের কার্যক্রম পরিদর্শন করেছেন। সোমবার সকালে তিনি নাইওরপুল, সোবহানীঘাট ও জিন্দাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ এবং স্কাউট ও বিএনসিসি সদস্যদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ পরিদর্শন করেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকের পর আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান সোমবার থেকে কাজে যোগ দেয়ার ঘোষণা দেন। পুলিশ বাহিনীতে সংস্কারের আশ্বাসে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন বলে জানান তাঁরা।

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে হতাহতের ঘটনার পর বেশকিছু দাবিতে ৬ আগস্ট থেকে কর্মবিরতির ঘোষণা দেয় পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন। ফলে সিলেটসহ সারাদেশের সড়কে ট্রাফিক পুলিশদের দেখা যায়নি। সড়কে যানবাহন নিয়ন্ত্রণের কাজে নামেন শিক্ষার্থীরা। এদিকে, রোববার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের ৬৩৯টি থানার মধ্যে ৫৯৯টির কার্যক্রম শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেট সড়কে ফিরল ট্রাফিক পুলিশ

আপডেট সময় : ০১:০৭:১২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪