ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট নগরীর আম্বরখানা চায়না মার্কেটে সন্ত্রাসী হামলা সত্বাধীকারী হাজেরা বেগম নিরাপত্তাহীনতায় ভোগছেন বয়স পঞ্চাশের পরও ফিট থাকতে হলে যেসব খাবার এড়িয়ে চলবেন হার্ট ভালো রাখতে বাদ দেবেন ৪ খাবার যুক্তরাষ্ট্রের পক্ষে ‘মনস্তাত্ত্বিক অপারেশন’ চালাচ্ছে রয়টার্স: ইরান ‘সাময়িক যুদ্ধবিরতি নয়, যুদ্ধের চিরস্থায়ী অবসান চায় ইরান’ ‘শেখ হাসিনাকে ফেরতের বিষয়টি বিবেচনা করছে ভারত’ হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযান ২২ লাখ টাকার জিরা জব্দ হবিগঞ্জ মাধবপুরে মন্দিরের প্রতিমা ভাঙচুর, এলাকায় উত্তেজনা বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি সাহিত্য-সংস্কৃতি বিকাশে পাশে থাকবে সিসিক: প্রশাসক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে সশস্ত্র বিএসএফ জওয়ানদের পাহারাছবি।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. নাঈম (২৫) নামের এক যুবক আহত হয়েছেন অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার আমজানখোর ইউনিয়নের কোটপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাঈম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালীবাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। জাহাঙ্গীর আলম জানান, আজ সকালে গরুর জন্য ঘাস কাটতে বালিয়াডাঙ্গী উপজেলার কোটপাড়া সীমান্তে এলাকার ৩৮৫ নম্বর খুঁটির কাছে যান তাঁর ছেলে নাঈম। এ সময় ভারতের সাতভিটা ক্যাম্পের বিএসএফের সদস্যরা তাঁকে লক্ষ্য গুলি ছোড়েন। এতে পায়ে গুলিবিদ্ধ হন তিনি। পরে স্থানীয় লোকজন নাঈমকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

আমজানখোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আকালু বলেন, বিএসএফের গুলিতে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিজিবির সদস্যরা কোনো কিছু জানাতে পারেননি।

ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল আলম মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ওই যুবককে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাঁর সঙ্গে থাকা লোকজন বলছিলেন, তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাঁর পায়ের হাড় ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তবে ভেতরে গুলি পাওয়া যায়নি।

এ বিষয়ে কথা বলতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঠাকুরগাঁও ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজির আহম্মদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কল ধরেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে যুবক আহত

আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪