সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

জামায়াত-শিবির নিষিদ্ধ, গেজেট জারি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৩০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করেছে সরকার। স্বাধীনতার বিরোধিতাকারী দলটি নিষিদ্ধ করে বৃহস্পতিবার (১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে, পরে প্রজ্ঞাপনটি গেজেট আকারে প্রকাশিত হয়।

গেজেটে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া কয়েকটি মামলার রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী (পূর্বনাম জামায়াত-ই- ইসলামী/জামায়াতে ইসলামী বাংলাদেশ) এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির (পূর্বনাম ইসলামী ছাত্রসংঘ)-কে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে সংঘটিত গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে দায়ী হিসাবে গণ্য করা হয়েছে।

প্রজ্ঞাপনটি দেখতে ক্লিক করুন

এছাড়া হাইকোর্ট বিভাগের‌ এক রিট পিটিশনের রায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন দলটির নিবন্ধন বাতিল করে দিয়েছেন। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগের ওই রায়কে বহাল রেখেছেন বলে গেজেটে উল্লেখ করা হয়।

এতে আরও বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে যে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উসকানির মাধ্যমে জড়িত ছিল। সরকার বিশ্বাস করে যে, জামায়াত ও শিবিরসহ এর সব অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে।

তাই ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮(১) এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করলো। এ আইনের তফসিল-২ এ জামায়াত ও ছাত্রশিবিরসহ এর সব অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করলো ফলে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

বুধবারের মধ্যে জামায়াত-শিবির নিষিদ্ধ করা হচ্ছে বলে এর আগে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। যদিও প্রক্রিয়া সম্পন্ন করতে কিছুটা সময় লাগায় বুধবার প্রজ্ঞাপন জারি হয়নি।

এরপর বৃহস্পতিবার দুপুরে আইনমন্ত্রী সাংবাদিকদের জানান, জামায়াত-শিবির নিষিদ্ধের প্রস্তাব লেজিসলেটিভ বিভাগ ভেটিং (আইনি মতামত) করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে, কিছুক্ষণের মধ্যেই সেখান থেকে প্রজ্ঞাপন জারি করা হবে।

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা বিরুদ্ধে অবস্থান নিয়েছিল জামায়াত। মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় দলটির সাবেক বেশ কয়েকজন শীর্ষ নেতার সাজা হয়েছে। গঠিত বিশেষ ট্রাইব্যুনালে বিচারের পর মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আবদুল কাদের মোল্লা এবং মোহাম্মদ কামারুজ্জামানের মতো পাঁচ নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়।

জামায়াতের আমির অধ্যাপক গোলাম আযমের মামলার রায়ে জামায়াতকে একটি ‘ক্রিমিনাল সংগঠন’ হিসেবে আখ্যায়িত করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে বলা হয়, জামায়াত একটি অপরাধী সংগঠন। একাত্তরে তাদের ভূমিকা ছিল দেশের স্বার্থের পরিপন্থি।

বাংলাদেশে ১৯৭২ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত নিষিদ্ধ ছিল জামায়াত। রাজনৈতিক নানান পট পরিবর্তনের পর দেশের রাজনীতিতে আবারও সক্রিয় হয় দলটি। ১৯৮৬ সালে প্রথম বাংলাদেশে নির্বাচনে অংশ নেয় জামায়াত। ২০০১ সালে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার গঠন করলে জামায়াতের কয়েকজন নেতা মন্ত্রিসভায় স্থান পান, যা তখন ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

২০০৮ সালে জামায়াতে ইসলামীকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়। এরপর দলটির নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে ২০০৯ সালে রিট আবেদন করেন তরিকত ফেডারেশনের তৎকালীন মহাসচিব সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি। ২০১৩ সালের ১ আগস্ট হাইকোর্ট জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে রায় ঘোষণা করেন। আপিল বিভাগেও এ রায় বহাল থাকে। এরপর ২০১৮ সালের ৮ ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।

জামায়াত-শিবির আন্ডারগ্রাউন্ডে গেলে মোকাবিলার প্রস্তুতি আছে

গেজেটে প্রকাশের আগে বৃহস্পতিবার সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হকের সঙ্গে কথা বলেন সাংবাদিকরা। নিষিদ্ধ করা হলে জামায়াত-শিবির আন্ডারগ্রাউন্ডে (গোপনে গিয়ে কার্যক্রম চালানো) চলে যাবে কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কী হয়েছে, সেটা আপনারা জানেন। তবে সেটাকে মোকাবিলা করার প্রস্তুতি আমাদের আছে।

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি। নিষিদ্ধ করার পরেও তাকে শাস্তি দেওয়া যাবে না এমনটি নয়। হয়তো নিষিদ্ধ করার বিষয়টি আর সাজার মধ্যে আসবে না।

নিষিদ্ধ করার পর দলটির সম্পদের কী হবে- প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সেগুলোরও ব্যবস্থা হবে। সেটা আইনে আছে।

দলের যারা সদস্য তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না- দৃষ্টি আকর্ষণ করলে আইনমন্ত্রী বলেন, এই দলের অধীনে তারা রাজনীতি করতে পারবে না। বাংলাদেশের কোনো আইনে তারা অপরাধ করলে সেটার বিচার হবে। আপনারা যদি বলেন গণহারে যারা জামায়াত ইসলামীর নতুন কর্মী রয়েছেন, ১৯৭১ এর পরে যারা জন্ম নিয়েছেন তাদের বিচার করা হবে এরকম গণহারে বিচার করা হবে না।

এর আগে নিষিদ্ধ করার বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়।

অন্য ব্যানারে এলেও জামায়াতের রাজনীতি নিষিদ্ধ হবে: ইনু

হাসানুল হক ইনু/ফাইল ফটো

যে ব্যানারেই আসুক না কেন জামায়াতের রাজনীতি মোকাবিলা ও নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতা সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

বৃহস্পতিবার (১ আগস্ট) সরকারের নির্বাহী আদেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধ করার পর এক প্রতিক্রিয়ায় জাগো নিউজের কাছে তিনি এ মন্তব্য করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ইনু বলেন, ‘জামায়াত ও ইসলামী ছাত্রশিবির সাম্প্রদায়িক গণহত্যার সঙ্গে জড়িত এবং তার সমর্থকের দল। স্বাধীন বাংলাদেশেও তাদের চরিত্র বদলায়নি। তাদের কৃতকর্মের জন্য ক্ষমাও চায়নি। তারা অতীতেও ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে।’

গত ২০-৩০ বছর ধরে তারা একই কাজ করছে। সরকার যে পদক্ষেপ নিয়েছে আমার মনে হয় দেরিতে হলেও সঠিক পদক্ষেপ নিয়েছে। আরও আগে জামায়াতকে নিষিদ্ধ করা ভালো ছিল।’

সরকারের এই সিদ্ধান্তে জামায়াতের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশাকরি তাদের রাজনীতি নিষিদ্ধ করা পুরোপুরি সম্ভব হবে।’

অন্য কোনো রাজনৈতিক দলের ব্যানারে জামায়াতের রাজনীতির সম্ভাবনা দেখছেন কি না? এমন প্রশ্নের জবাবে হাসানুল হক ইনু বলেন, ‘সেটি ভবিষ্যৎ বলে দেবে। যে কোনো ব্যানারে আসুক না কেন ওই রাজনীতি মোকাবিলা করতে হবে। সেই রাজনীতিও নিষিদ্ধ হবে। জামায়াত যদি সশস্ত্র, জঙ্গিবাদী, সাম্প্রদায়িক রাজনীতি অনুসরণ করে তাহলে সেটিও বন্ধ করা হবে।

রাজনীতি মোকাবিলার জন্য ১৪ দল প্রস্তুত কি না- এমন প্রশ্নের জবাবে ইনু বলেন, ‘এটা এমন কোনো ব্যাপার নয় যে মোকাবিলা করা যাবে না। এত ভয় পাওয়ার কী আছে।

আলোচনার পর জামায়াত নিয়ে মন্তব্য: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ জামায়াতে ইসলামী নিষিদ্ধের বিষয় নিয়ে দলীয় ফোরামে আলোচনার পর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারির পর বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় এ নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি নিয়ে এখনই কোনো কমেন্ট করবো না। আগে দলীয় ফোরামে আলোচনা হোক।

আইনমন্ত্রী

নিষিদ্ধ করা হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে মোকাবিলার প্রস্তুতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।বৃহস্পতিবার (১ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

নিষিদ্ধ করা হলে জামায়াত-শিবির আন্ডারগ্রাউন্ডে (গোপনে গিয়ে কার্যক্রম চালানো) চলে যাবে কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কী হয়েছে, সেটা আপনারা জানেন। তবে সেটাকে মোকাবিলা করার প্রস্তুতি আমাদের আছে।’

এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনও আমরা সংশোধন করার ব্যবস্থা করেছি। নিষিদ্ধ করার পরেও তাকে শাস্তি দেওয়া যাবে না এমনটি নয়। হয়তো নিষিদ্ধ করার বিষয়টি আর সাজার মধ্যে আসবে না। নিষিদ্ধ করার পর দলটির সম্পদের কী হবে- প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, সেগুলোরও ব্যবস্থা হবে। সেটা আইনে আছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও দলটির ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা সংক্রান্ত প্রস্তাব ভেটিং করে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঠানো হয়েছে। আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দলটি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হলে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জামায়াত-শিবির নিষিদ্ধ, গেজেট জারি

আপডেট সময় : ০৩:৩৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪