সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ২২৬ বার পড়া হয়েছে

প্রতিবেদক ঢাকা :

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে দেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে এই পদে নিয়োগ দিয়েছেন। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আদেশ জারি করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

আদেশে বলা হয়, সংবিধানের ৬৪ (১) অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামানকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করলেন।

দেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মো. আসাদুজ্জামান। তিনি এ এম আমিন উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। জানতে চাইলে জ্যেষ্ঠ আইনজীবী মো. আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি আজই দায়িত্ব নেবেন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর গতকাল বুধবার ব্যক্তিগত অসুবিধার কারণ উল্লেখ করে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন এ এম আমিন উদ্দিন। এরপর পদটি শূন্য হয়। আজ নতুন অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নতুন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

আপডেট সময় : ০৯:৪১:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪