সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক সিলেটে হার এড়ালো বাংলাদেশ নয়াসড়ক জামে মসজিদ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জমির মালিকের নাম দিয়েই খুঁজে পাবেন খতিয়ান, জেনে নিন পদ্ধতি হাতের ব্যথার যেসব লক্ষণ এড়িয়ে গেলেই বিপদ ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ২ হাজার ২৬০ জন ডেঙ্গু রোগী ভর্তি, ডেঙ্গু আক্রান্তে মৃত্যু ৫ হারানো পাসপোর্ট পুনঃইস্যুতে গুনতে হবে অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা নতুন পাসপোর্ট করবেন যেভাবে, খরচ কত

‘৩২ নম্বরের বাড়ির ধ্বংসযজ্ঞ দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হত’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১৮২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে। আমি সব ছাত্র নেতাদের বলব দেশকে রক্ষা করুন। আওয়ামী লীগ করা দোষের নয়। কোনো আওয়ামী লীগের গায়ে হাত দেবেন না। আপনার জয়ের তিলক কপালে পড়ুন। 

বুধবার রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাসভবন পর্যবেক্ষণ করতে এসে এ কথা বলেন। 

তিনি বলেন, দেশে একটা বিপ্লব ঘটে গেছে। আমি ছাত্রদের এ সফল আন্দোলনকে অভিনন্দন জানাই। বঙ্গবন্ধু আর শেখ হাসিনা কোনো দিন এক কথা নয়। বঙ্গবন্ধু জাতির পিতা ও স্বাধীনতার মহানায়ক। আজকে ৩২ নম্বরের বাড়ি যেভাবে ধ্বংস হতে দেখলাম তার আগে আমার মৃত্যু হলে অনেক ভালো হত। 

তিনি আরও বলেন, নিশ্চই আওয়ামী লীগ অনেক অন্যায় করেছে শেখ মুজিব কিছু করে নাই। সে বাঙালি জাতিকে সম্মানিত করেছেন। আজকের এ ধ্বংস ভবিষ্যৎ ইতিহাস বাঙালি জাতির জন্য কলঙ্ক হয়ে থাকবে। 

তিনি দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. ইউনূসকে অভিনন্দন জানিয়ে বলেন, তার এক মুহূর্তও প্যারিসে বসে থাকার মানে হয় না। দেশের শান্তি শৃঙ্খলা আনতে না পারলে তারও পরিণতিও একই রকম হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘৩২ নম্বরের বাড়ির ধ্বংসযজ্ঞ দেখার আগে আমার মৃত্যু হলে ভালো হত’

আপডেট সময় : ০৩:১৭:০৯ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪