সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর সিলেটে হামে সংক্রমণ বাড়ছে, এ পর্যন্ত ৫৬ জন শিশুর মৃত্যু চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের নজর থাকবে – বাণিজ্যমন্ত্রী মুক্তাদির সিলেট জৈন্তাপুরে ১২১ বোতল মদসহ গ্রেপ্তার ৩ সিলেট সিটি,, কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে অপসারণের নির্দেশ- সিসিক প্রশাসকের সুনামগঞ্জে ৭২ ঘণ্টার মধ্যে অপহৃত কিশোর উদ্ধার কোরবানি হচ্ছে না আলোচিত মহিষ – ডোনাল্ড ট্রাম্প’ সিলেট ঈদ জামাতের জন্য প্রস্তুত সিলেটের শাহী ঈদগাহ,প্রস্তুতি পরিদর্শন করলেন সিসিক প্রশাসক সিলেটে চুরি যাওয়া ১১ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১ সিলেটে ঈদুল আযহার নামাজ ২ হাজার ৭০৬টি জামায়াত অনুষ্ঠিত হবে

আমরা সেটেলড, কোনো অসুবিধা নেই: হাসিনাপুত্র জয়

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ১২৬ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

ব্যাপক গণআন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা৷ পদত্যাগের সিদ্ধান্ত একদিন আগে নেওয়া হলেও তা তখন ঘোষণা করা হয়নি বলে জানিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়৷

মঙ্গলবার (৬ আগস্ট) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের সঙ্গে কথা বলেছেন। যেখানে তিনি শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন। 

জয় বলেন, তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন একদিন আগে৷ আমরা কয়েকজন শুধুমাত্র জানতাম যে তিনি ঘোষণা দেবেন, তিনি পদত্যাগ করছেন এবং সংবিধান অনুযায়ী যাতে একটি ট্রানজিশন অব পাওয়ার হয় সেটাই ছিল ওনার প্ল্যান৷ তবে যখন তারা ঐ গণভবনের দিকে মার্চ করা শুরু করল৷ তখন আমরা ভয়ে বললাম যে, আর সময় নেই৷ তোমার এখনই বেরিয়ে যেতে হবে৷
 
বাংলাদেশে কোটা আন্দোলন একপর্যায়ে গণআন্দোলনে রূপ নেয় এবং বেশ কয়েকশত প্রাণহানি হয়৷ হাসিনা সরকার আন্দোলনকারীদের দমনে বাড়াবাড়ি রকম শক্তি প্রয়োগ করেছে বলে অভিযোগ উঠেছে নানা মহল থেকে৷ তীব্র আন্দোলনের মুখে দ্রুত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা৷

আওয়ামী লীগের নেতৃত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সজীব ওয়াজেদ জয় জানান, বর্তমানে তার রাজনীতিতে আসার কোনো পরিকল্পনা নেই৷ 

তিনি বলেন, তিনবারের মতো আমাদের পরিবারের বিরুদ্ধে ক্যু হলো৷ তিনবারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হল৷ আমি আর আমার মা বাদে আমরা সবাই বিদেশে অনেকদিন ধরে আছি৷ আমরা এখানে সেটেলড৷ আমাদের এখানে জীবনের কোনো অসুবিধা নেই৷ আমরা এখানে থাকতে অভ্যস্ত৷

শেখ হাসিনা ভারত থেকে অন্য কোথাও যাবেন এরকম কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা ভালো আছেন, এখন দিল্লিতে আছেন৷ আমার বোন ওনার কাছে আছেন৷ আমার বোনতো দিল্লিতে থাকেন৷ তিনি ভালো আছেন, তবে তার খুবই মন খারাপ৷

জয় বলেন, তিনি খুবই দুঃখিত যে দেশের জন্য ওনার বাবা জান দিয়েছেন, পুরো পরিবার জান হারিয়েছে৷ যেই দেশের জন্য তিনি জেল খেটেছেন, এত পরিশ্রম করেছেন, এত উন্নয়ন করেছেন, সেই দেশের মানুষ তাকে এভাবে অপমান করে বের করে দেবে, তার উপর আক্রমণ করতে যাবে, এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আমরা সেটেলড, কোনো অসুবিধা নেই: হাসিনাপুত্র জয়

আপডেট সময় : ০৪:৩৬:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪