সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

রাতে বাড্ডা থানা ছেড়ে গেছে পুলিশ, এখনো চলছে লুটপাট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২২২ বার পড়া হয়েছে

মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার ১৭ নম্বর রোডে বাড্ডা থানা ভবনের অবস্থান। ঢাকা, ৬ আগস্ট।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীর বাড্ডা থানায় এখনো লুটপাট চলছে। গতকাল সোমবার দিবাগত রাতেই থানা ছেড়ে যায় পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। তারা থানার ভেতরে থাকা আসবাব, ল্যাপটপ, কম্পিউটারসহ জরুরি কাগজপত্র এক দফায় লুট করে নিয়ে যায়। কাউকে কাউকে থানার ভেতরে অবস্থান করতে দেখা যায়।

বাড্ডা থানার সামনের পুলিশ মেস:

মেরুল বাড্ডার ডিআইটি প্রজেক্ট এলাকার ১৭ নম্বর রোডে বাড্ডা থানা ভবনের অবস্থান। স্থানীয় লোকজন জানান, ভাড়া বাসায় বাড্ডা থানার কার্যক্রম চলে আসছিল। গতকাল সারা দিন থানা ঘেরাও করে রাখেন বিক্ষোভকারীরা। দিবাগত রাত ২টা থেকে ৩টা পর্যন্ত থানার কাছ থেকে ব্যাপক গুলির শব্দ শুনতে পান তাঁরা। পরে পুলিশ থানা ছেড়ে যায়। দিবাগত রাত তিনটার পর লোকজন থানার ভেতরে প্রবেশ করে। তারা লুটপাট চালায়। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় পুলিশ সদস্যদের থাকার মেস। সকাল থেকে আবার লুটপাট শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, দুপুর ১২টার দিকে শতাধিক লোক থানার মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতর থেকে যে যার মতো জিনিসপত্র লুটপাট করে বেরিয়ে যায়। কাউকে কাউকে থানার সামনের মেসের গ্রিল খুলতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রাতে বাড্ডা থানা ছেড়ে গেছে পুলিশ, এখনো চলছে লুটপাট

আপডেট সময় : ১১:৪৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪