সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

ছাত্রলীগের দুই নেতাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ২১২ বার পড়া হয়েছে

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে বিদেশ যেতে দেওয়া হয়নি।

প্রতিবেদক ঢাকা :

বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেলে এই দুই ছাত্রলীগ নেতা দেশ ছাড়তে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তাঁদের সেখানে আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নেতার বিরুদ্ধে। ওই দিন শিক্ষার্থীদের ওপর দফায় হামলা হয়। ছাত্রীদেরও মারধর করা হয়। হামলার সময় ছাত্রলীগ-যুবলীগের কোনো কোনো নেতা-কর্মীর কাছে ছিল আগ্নেয়াস্ত্র।

শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে গতকাল সোমবার তাঁর সরকারের পতন ঘটে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে তিনি পদত্যাগ করে দেশ ছাড়েন। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের আলোচনা চলছে।

এদিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ জেলা-উপজেলার বিভিন্ন কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। নেতাদের মারধর, হত্যা, বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে।

আওয়ামী লীগের নেতারা এখন আত্মগোপনে। কেউ কেউ দেশ ছাড়তে পেরেছেন। এর মধ্যে বিমানবন্দরে আজ সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলককে আটকে দেওয়ার খবর আসে। এরপর এল ছাত্রলীগের দুই নেতাকে আটকে দেওয়ার খবর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ছাত্রলীগের দুই নেতাকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে

আপডেট সময় : ১২:১৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪