সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান লণ্ডভণ্ড ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প সিলেটের সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি ইসমাইলের মৃত্যুতে শোকবার্তা সিলেটে জলাবদ্ধতা নিরসনে সমস্যার স্থায়ী সমাধানের উদ্যোগ – বাণিজ্যমন্ত্রী সিলেট শাহজালাল (রহ.)-এর মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের কমিটি গঠন সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারে ডিসির দেয়া ৫ লাখ টাকার উৎস নিয়ে প্রশ্ন সিলেট হযরত শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় ১২ সদস্যের কমিটি গঠন কারবালার যুদ্ধে ইমাম হুসাইন (রাঃ) ও মাওলা আবুল ফজল আব্বাস আলামদার (আঃ)-এর শাহাদাত হযরত শাহজালাল (রহ.) এর মাজারের দানবাক্স বিতর্ক আর এক রহস্যময় বার্তা দিলেন সাবেক সিটি মেয়র ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী সিলেটের ডিসি সারওয়ার আলমের বিত্তান্ত তালামীযে ইসলামিয়া সিলেট মহানগর শাখার কাউন্সিল সম্পন্ন,আরিফ সামাদ সভাপতি, মাহমুদুর রহমান সাধারণ সম্পাদক

কারও বাড়িঘর ভাঙচুর করলে তাকে দল থেকে বহিষ্কার: বিএনপি নেতা রিতা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে

 ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা সভাপতি আফরোজা খান রিতার নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী নিয়ে মঙ্গলবার বেলা ১১টার দিকে বিজয় মেলার মাঠ থেকে আনন্দ র‌্যালি বের হয়ে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।

বাসস্ট্যান্ড এলাকার সমাবেশে জেলা সভাপতি আফরোজা খান রিতা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বর্তমান পরিস্থিতিতে সব নেতাকর্মীকে শান্ত থাকার আহ্বান জানান এবং অন্যায়ভাবে কারও বাড়িঘর ভাঙচুর না করার অনুরোধ জানান। সেই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপকর্ম করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ায় মঙ্গলবার বেলা ১১টার দিকে হাজার হাজার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিজয় মেলা মাঠে জড়ো হয়ে বিভিন্ন স্লোগানের মাধ্যমে আনন্দ উল্লাস করতে থাকে। পরে হাজার হাজার ছাত্রজনতাসহ বিএনপির নেতাকর্মীরা বিজয় মিছিল নিয়ে বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ করে।

সমাবেশে গোলাম কিবরিয়া সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জেলা সভাপতি আফরোজা খান রিতা, সাধারণ সম্পাদক এসএ কবির জিন্নাহ, সহসভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান, যুগ্মসাধারণ সম্পাদক সত্যেন কান্ড পণ্ডিত ভজন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূরতাজ আলম বাহার, সাটুরিয়া উপজেলা সভাপতি আব্দুল কুদ্দস খান মজলিস মাখন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাদল, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, মানিকগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগার ও ড্যাবের সভাপতি ডা. জিয়াউর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কারও বাড়িঘর ভাঙচুর করলে তাকে দল থেকে বহিষ্কার: বিএনপি নেতা রিতা

আপডেট সময় : ১০:৩১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪