সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেটে এসএসসিতে শিক্ষাবোর্ডে পাশের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, ফেল ৪১ দশমিক ৬৭ শতাংশ সিলেট দক্ষিণ সুরমার লালাবাজারে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ সিলেটে স্বামী উপপরিচালক ক্ষমতার কেন্দ্রে স্ত্রী! জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর দেশে প্রাইভেট টিউশন মহামারি আকার ধারণ করেছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী মাধবপুর ডিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার সিলেটে হামের উপসর্গে মৃত্যু ৩ সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার হবিগঞ্জ মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ সিলেটে কাজ করতে সিটি কর্পোরেশনের এক কর্মচারী বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু, আহত ২

কোটাবিরোধী আন্দোলন রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, যোগ হয়েছে রুয়েট-রামেক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪ ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

শুক্রবার (১২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার সংলগ্ন রেললাইন অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে তৃতীয় দিনের মতো রেললাইন অবরোধ করে বিক্ষোভ-সমাবেশ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ও রাজশাহী কলেজের শিক্ষার্থীরা।

এর আগে, বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে সমবেত হতে দেখা যায় তাদের। পরে চার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রে বিক্ষোভ মিছিল বের করেন। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রেললাইনে এসে অবরোধ করেন তারা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাথী আক্তার বলেন, ‌‘কোটা সংস্কারের একদফা যৌক্তিক দাবি নিয়ে আমরা তৃতীয় দিনের মতো রেললাইন অবরোধ করেছি। সরকার আমাদের নিয়ে তামাশা করছে। ৪ জুলাই যে রায় হওয়ার কথা ছিল, সেই রায় ৭ আগস্টে নিয়ে গেছে। সরকার চাচ্ছে আমাদের আন্দোলন ধামাচাপা দিতে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছাড়বো না।’

প্রতিবন্ধী ছাড়া সব কোটারই যৌক্তিক সংস্কারের দাবি জানিয়ে রাজশাহী মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মারুফ বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলাকালে আমার ভাইদের ওপর পুলিশ গুলি চালিয়েছে। এরই প্রতিবাদে আজ আমরা ঢাকা-রাজশাহী রেললাইন অবরোধ করেছি। আমাদের আন্দোলন চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোটাবিরোধী আন্দোলন রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, যোগ হয়েছে রুয়েট-রামেক

আপডেট সময় : ১২:৩০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুলাই ২০২৪