সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান হবিগঞ্জ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত রাষ্ট্রায়ত্ত ৪৪ শিল্পপ্রতিষ্ঠান বিক্রির উদ্যোগ বা/তিলের দাবি বাসদের সিলেট সীমান্তে ৭৮ লক্ষ টাকার চোরাই পণ্য জব্দ সিলেটে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে প্রিয় মানুষকে বিয়ে করলেন এক চীনা যুবক সিলেট গোলাপগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ৩ সিলেটসহ সারা দেশে গণপরিবহনের জন্য নির্দেশ গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) ডিভাইস সংযুক্ত বাধ্যতামূলক নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল

যুক্তরাজ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সিলেটের রুশনারা আলী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন সরকারে দায়িত্ব পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। তিনি আবাসন, কমিউনিটি ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংসদীয় আন্ডার সেক্রেটারি হিসেবে নিয়োগ হয়েছেন। রুশনারা আলীর জন্ম  সিলেটের বিশ্বনাথে।

যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত মন্ত্রীদের নামের তালিকায় মঙ্গলবার রুশনারার নাম দেখা গেছে। দ্বিতীয় বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে যুক্তরাজ্যের নবনির্বাচিত লেবার পার্টির সরকারে অন্তর্ভুক্ত হলেন রুশনারা আলী।

এর আগে মঙ্গলবার নতুন সরকারে ‘সিটি মিনিস্টার’ হিসেবে দায়িত্ব পেয়েছেন টিউলিপ সিদ্দিক। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ।

গত ৪ জুলাই যুক্তরাজ্যে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জিতেন রুশনারা আলী। লেবার পার্টি থেকে তিনি মোট ভোট পেয়েছেন ১৫ হাজার ৮৯৬টি।  লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসন থেকে জিতেছেন তিনি। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান ৪ হাজার ৭৭৭ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

এই আসনে ২০১০ সাল থেকে টানা চারবার এমপি নির্বাচিত হন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন রুশনারা আলী। এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

রুশনারা আলীর জন্ম  সিলেটের বিশ্বনাথে। তার বয়স যখন সাত বছর, তখন যুক্তরাজ্যে পাড়ি জমায় তার পরিবার। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

যুক্তরাজ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন সিলেটের রুশনারা আলী

আপডেট সময় : ০৪:০৩:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪