সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি সচেতনতামূলক র‌্যালি উদ্বোধনকালে সিসিক প্রশাসক গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি নের্তৃবৃন্দকে ব্যবসায়ীদের মিষ্টিমূখ সিলেটে সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫১ লাখ টাকার চোরাই পণ্য জব্দ রাষ্ট্রপতিকে সিলেট সফর ও নাগরিক সংবর্ধনার প্রস্তুতি জানালেন সিসিক প্রশাসক সিলেট ১ শিশুর মৃত্যু, প্রায় মৃত্যুর সংখ্যা ১৬০ সিলেটে (এসএমপি) বিশেষ উদ্যোগে হারিয়ে যাওয়া ৫২টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাডহক কমিটির অনুমোদন

সুনামগঞ্জ শান্তিগঞ্জে খুনের ঘটনায় আটক ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ২১১ বার পড়া হয়েছে

নিহত রুমন মিয়া।

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের শান্তিগঞ্জে  ইউপি চেয়ারম্যানের ছেলের ছুরিকাঘাতে যুবক নিহত হওয়ার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় শনিবার (২২ জুন) দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি। 

শুক্রবার(২১ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনি এলাকায় এ হত্যার ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রুমন মিয়া (৪০)। তিনি সিচনি গ্রামের হুসমত আলীর ছেলে। এ ঘটনায় আটকৃতরা হলেন- সিচনি এলাকার ইয়াসিন মুনশির ছেলে আব্দুল কাহার (৫৫) গিয়াস উদ্দিনের ছেলে মো. মোজাম্মেল হক (২৩)। তারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পেয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিচনী পয়েন্ট সুনামগঞ্জ- জগন্নাথপুর মহাসড়কে দরগাপাশা ইউনিয়নের চেয়ারম্যান সুফি মিয়ার ছেলে ফাহিম মিয়া (৩০) ও নাঈম মিয়ার (২৫) সাথে একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার জামিল আহমদ পায়েল ও রুমন মিয়ার পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে চেয়ারম্যানের ছেলে ফাহিম ও নাইম তাদের হাতে থাকা ছুরি দিয়ে রুমন মিয়া ও পায়েলকে এলোপাতাড়ি আঘাত করে দুজন পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক রুমন মিয়াকে মৃত ঘোষণা করেন। আর পায়েল এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোক্তাদির হোসেন বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ময়না তদ্নত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জ শান্তিগঞ্জে খুনের ঘটনায় আটক ২

আপডেট সময় : ০১:৩৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪