সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

বন্যায় নাজেহাল কোম্পানীগঞ্জ,আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :

টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে  সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা। উপজেলার প্রায় সাড়ে ৯৫ হাজার মানুষ পানি বন্দী। পানিতে তলিয়ে গেছে উপজেলা পরিষদ থানা কম্পাউন্ড বেশিরভাগ হাটবাজার গ্রামীণ রাস্তাঘাট সহ উপজেলার ৯৭টি গ্রাম।

বন্যাকবলীত প্রায় ৫ হাজারের বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছেন। ৪২টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছিল এর মধ্যে ৩৮টি কেন্দ্রে লোকজন আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্র গুলোতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন আশ্রয় নেওয়া মানুষজন। বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ থানা সদর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে গিয়ে দেখা যায় কাঠালবাড়ী, আশ্রয়ন প্রকল্প ও বুড়দেও গ্রামের মানুষ আশ্রয় নিয়েছেন।

কাঠালবাড়ী আশ্রয়ন প্রকল্পের ১৬টি পরিবার ঈদের দিন এখানে আশ্রয় কেন্দ্রে রাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০কেজি চাল সহ খাবারের জিনিস দিয়েছেন। এর পর দিন মঙ্গলবার উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন এসে চিড়া মুড়ি গুড় বিতরন করেন।

এদিকে ৬টি ইউনিয়নের জন্য ১১জন ট্যাগ অফিসার রয়েছেন। তারা কেউ এখনো ত্রাণ বিতরণে যাননি। তাদের ২-৩ জন ছাড়া আর কেউ চেয়ারম্যানদের সাথেও যোগাযোগ করেননি।ট্যাগ অফিসারদের সাথে কথা হলে তারা সকলেই জানান, তাদের ইউনিয়নে কতটুকু ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে তা জানা নাই। বন্যার্ত এলাকায় কেউ ত্রাণ বিতরণে জাননি।

এদিকে গত বুধবার কোম্পানীগঞ্জ উপজেলার বন্যাকবলিত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো: মহিববুর রহমান। বুধবার বেলা ১টায় উপজেলার তেলিখাল উচ্চ বিদ্যালয়ে আশ্রয় নেওয়া প্রায় ১’শ মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।খাদ্য সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, আলু, লবন, মরিচ সহ নিত্যপ্রয়োজনীয় খাবার।

এসময় উপস্থিত ছিলেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: শফিকুর রহমান চৌধুরী, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো: কামরুল হাসান, সিলেটের  বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দীকী, সিলেটের  জেলা প্রশাসক শেখ রাসেল হাসান, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনজিত কুমার চন্দ প্রমুখ।

কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মজির উদ্দিন জানান, নৌকা নিয়ে তিনি বন্যার্ত মানুষের ধারে ধারে যাচ্ছেন। প্রথম দিন থেকে বন্যাকবলীত মানুষদের উদ্ধার ও ত্রাণ বিতরণ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, উপজেলার বন্যা পরিস্থিতি এখন উন্নতির দিকে রয়েছে। ৬টি ইউনিয়নের ট্যাগ অফিসারের মাধ্যমে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যায় নাজেহাল কোম্পানীগঞ্জ,আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত ত্রাণ পৌঁছায়নি

আপডেট সময় : ০৩:৫৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪