সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শিশুকে যৌ’ন নি’র্যাতন ও হ’ত্যার ঘটনায় চাচা গ্রে’প্তার মাজারে আসা প্রতিবন্ধী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ, আটক ৩ সিলেট পুলিশের অভিযানে গ্রেপ্তার ৫৮ সিলেটে হাম উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু সিলেটে ওসমানীতে হাম রোগীদের জন্য নতুন ইউনিট ও আইসিইউ চালু সিলেটে ‘হবিগঞ্জ এক্সপ্রেসের যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও দগ্ধ হয়ে এক যাত্রীর মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলার সকল আসামী খালাস প্রধানমন্ত্রীর বিবৃতি- জনগণ এমন রাষ্ট্র চায়, যেখানে অবিচার অনাচার থাকবে না হবিগঞ্জে ৪ থানার ওসি বদলী নবীগঞ্জে র‌্যাবের অভিযান ৪৫ কেজি গাঁজাসহ আটক ২ চুনারুঘাটে বিজিবি’র অভিযান ভারতীয় গাঁজা ও বিয়ার উদ্ধার

অবৈধভাবে বালু তুলে কেউ যেন প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করতে না পারে-বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি সিলেট বিভাগের জেলা প্রশাসকবৃন্দের উদ্দেশে বলেছেন, আমাদের নদীগুলোতে সরকারিভাবে যে বালুমহাল ইজারা দেওয়া হয়েছে তার বাইরে যেন কেউ অবৈধভাবে বালু তুলতে না পারে। নির্ধারিত সীমানার বাইরে অবাধে বালু ও পাথর তুলে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করতে না পারে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। সিলেটে বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আজ বুধবার ১২ জুন ‘পাথর মহাল, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা সহজিকরণঃ অংশীজনের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোহাম্মদ রোকন উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ। সেমিনারে বিভাগের জেলা প্রশাসকবৃন্দ তাদের নিজ এলাকার পাথরমহাল ও বালুমহাল সম্পর্কে করণীয় ও বিস্তারিত উপাত্ত উপস্থাপন করেন। এতে সিলেট বিভাগের সকল স্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, আইনবিদ, সাংবাদিকবৃন্দ ও পরিবেশকর্মীবৃন্দ অংশগ্রহণ করেন।

অবৈধভাবে বালু উত্তোলন করলে সরকার রাজস্ব থেকে বঞ্চিত হবে উল্লেখ করে বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, বৈধভাবে পাথরমহাল ও বালুমহাল ইজারা দিয়ে প্রশাসন প্রকৃতি ও পরিবেশের সুরক্ষায় ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি ইজাদারদের নজরদারি ও নিয়ন্ত্রণ করতে সুবিধা হবে। এতে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধ হবে।

বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি ‘পাথরমহাল, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা সহজিকরণঃ অংশীজনের করণীয়’ শীর্ষক সেমিনার সফল করার জন্যে উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সেমিনার থেকে সুপারিশকৃত প্রস্তাবানাসমূহ পাথরমহাল, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা বিষয়ক নতুন বিধিমালাতে যুক্ত করার আশ্বাস প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অবৈধভাবে বালু তুলে কেউ যেন প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করতে না পারে-বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৪:১৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪