সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

হকারদের দুই গ্রুপে উত্তেজনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

সিলেট মহানগরের লালদীঘির পাড়ে হকার্স মার্কেটে বসার জায়গা নিয়ে হকারদের দুই গ্রুপের উত্তেজনা দেখা দিলে সাধারণ ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রণে আসে।

রবিবার (৯ জুন) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। সিলেট মহানগর হকার ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. খোনন ইসলাম জানান, মহানগরের লালদীঘির পাড়ের সামনের কিছু দোকান ভিআইপি উল্লেখ করে সেই দোকানগুলো খালি রাখেন সংগঠনটির  সভাপতি রকিব আলী। পরে সেখানে মাছ ও সবজির দোকান বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি হকারদের এক অংশ বাধা দেওয়া হকার ঐক্য কল্যাণ পরিষদের সহ সভাপতি আতিয়ার রহমানের সাথে সভাপতি রকিব আলীর ভাগিনা সুমন ও রুমন হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

এ সময় দুই পক্ষের লোকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়ে। এত সাধারণ ক্রেতাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশের উপস্থিতিতে ঘটনা নিয়ন্ত্রণে আসে। সিলেট কোতোয়ালি মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন জানান, হকারদের দুই গ্রুপের উত্তেজনার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হকারদের দুই গ্রুপে উত্তেজনা

আপডেট সময় : ০৪:৪৭:০২ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪