সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নাতি-নাতনিদের সঙ্গ বাড়াতে পারে আয়ু, মানতে হবে যেসব শর্ত শনিবার থেকে সব বাসে জিপিএস বাধ্যতামূলক ইউপি নির্বাচনে এসএসসি-এইচএসসি সনদ বাধ্যতামূলক হয়েছে কিনা, যা জানা গেল এমএসএফের প্রতিবেদন জুলাইয়ে বেড়েছে ধর্ষণ ও আত্মহত্যা সিলেটে অধ্যক্ষ-উপাধ্যক্ষ ফোরামের আলোচনা সভা সম্পন্ন ‘ইউথহাব সিলেট’র উদ্যোগে অসহায়দের মধ্যে খাবার বিতরণ এসপিএসের তৃতীয় জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সিলেট-সুনামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের আত্ম প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন ‘‌জাতীয় অতিথি ও প্রশাসনের অংশগ্রহণে রথযাত্রা মহামিলনমেলায় পরিণত’ সরকারে ৫ মাসেই তারেক রহমান, দেশ চালাতে ব্যর্থ হয়েছেন- সিলেটে নাসির উদ্দিন পাটোয়ারী

কুলাউড়ায় বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের কুলাউড়ায় দুইদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গোগালিছড়া নদীর বাঁধ ভেঙে প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব এলাকার শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে মঙ্গলবার দুপুর পর্যন্ত তা চলে। এতে পাহাড়ি ঢলে মঙ্গলবার সকালে গোগালিছড়া নদীর বাঁধের জয়চণ্ডীর গাজীপুর দাখিল মাদ্রাসার কাছে ১টি ও কুলাউড়া সদর ইউনিয়ন এলাকায় আরও ১টি ভাঙন দেখা দেয়। এতে ভাঙনকবলিত স্থান দিয়ে পানি ঢুকে জয়চণ্ডী ও সদর ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে যায়।

খবর পেয়ে দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিউদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, জয়চণ্ডী ইউপির চেয়ারম্যান আব্দুর রব মাহবুব, সদর ইউপির চেয়ারম্যান মোছাদ্দিক আহমদ নোমান প্রমুখ।গাজীপুর এলাকার বাসিন্দা আকাশ আহমদ জানান, ভাঙনকবলিত স্থান দিয়ে প্রবলবেগে পানি ঢুকছে। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় লোকজন ঘরের নিচে থাকা মালপত্র খাটের উপরে তুলে রেখেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. মহিউদ্দিন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে বলেন, বন্যাদুর্গত মানুষের তালিকা করে দ্রুত ত্রাণ দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কুলাউড়ায় বাঁধ ভেঙে ২০টি গ্রাম প্লাবিত

আপডেট সময় : ১২:২৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪