সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারগানের অনাকাঙ্ক্ষিত ফায়ারে ক্লিনার আহত সিলেট ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি, আহত পরিচ্ছন্নতাকর্মী অসময়ে মেলা আয়োজন করলে ব্যবসায়ীদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে’- মন্ত্রী আরিফুল হক সিলেটে আটক ২৭ যানবাহন, মামলা ২১ সিলেট জকিগঞ্জ বিপুল পরিমাণ ইয়াবা জব্দ,আটক ২ সাক্ষরতার হার ও শিক্ষার বিভিন্ন সূচকে সিলেট পিছিয়ে রয়েছে: বাণিজ্যমন্ত্রী  কোনো চক্রান্তই দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পারবে না: খন্দকার মুক্তাদির লালাখাল চা বাগানে গীতা কোর্সের শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ সিলেট নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে- সিসিক প্রশাসক সিলেট জালালাবাদ অফিসার্স এসোসিয়েশনের সেমিনারে- বাণিজ্যমন্ত্রী

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সমাবেশ করবে ছাত্রলীগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪ ২২৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদাক শেখ ওয়ালী আসিফ। ঢাকা, ৫ মে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামীকাল সোমবার সারা দেশে সমাবেশ করবে ছাত্রলীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন থেকে বেলা ১১টায় কেন্দ্রীয় ছাত্রলীগের এ কর্মসূচি শুরু হবে। একই সময়ে দেশের সব ইউনিটে এ কর্মসূচি পালন করবে ছাত্রলীগ।আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ।

সংবাদ সম্মেলনে সাদ্দাম হোসেন ও শেখ ওয়ালী আসিফ বলেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী শিক্ষার্থীসমাজ, শিক্ষক ও সচেতন নাগরিকেরা আন্দোলন করছেন। এ আন্দোলনে সংহতি প্রকাশ করেছে ছাত্রলীগও। এর অংশ হিসেবে আগামীকাল বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করা হবে। মধুর ক্যানটিন থেকে রাজু ভাস্কর্য পর্যন্ত পদযাত্রা হবে।

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির ও সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি রাজিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক সজল কুণ্ডু, মহানগর উত্তরের সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে চলমান আন্দোলনে সংহতি জানিয়ে আজ বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেছেন একদল শিক্ষার্থী। এ সমাবেশে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি কয়েকজন শিক্ষকও সংহতি জানিয়ে বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার দাবিতে সারা দেশে সমাবেশ করবে ছাত্রলীগ

আপডেট সময় : ০২:২২:১৮ অপরাহ্ন, রবিবার, ৫ মে ২০২৪