সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন গ্যাসের তীব্র সংকট : লাখ লাখ শ্রমিক কর্মহীন সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সিলেটের সাবেক দুই ওসি বাধ্যতামূলক অবসরে সিলেটে ময়লার স্তুপে পাওয়া খণ্ডিত পায়ের পাতা নিয়ে আতঙ্ক সিলেট চেম্বার অবকমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক পরিচালক ও মহানগর আওয়ামী লীগের উপদেষ্টাসহ নিজ বাসায় তিন খুন ‎শিশু ফাহিমা হত্যা ‎ঘাতক জাকিরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবিতে সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগের মানববন্ধন দৈনিক ঘোষণার ২০২৬ বর্ষেসেরা অনুসন্ধানী প্রতিবেদক শ্রেষ্ঠ ও সংগঠক সাদিক হোসেন এপলু। যেসব অভ্যাস মেনে চললে কিডনি নিয়ে কখনোই ভাবতে হবে না হবিগঞ্জে ডিজিটাল জামিননামা কার্যক্রম নিয়ে আইনজীবী সহকারীদের প্রশিক্ষণ

উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের ‘মীরজাফর’ বললেন রিজভী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্থানীয় সরকার নির্বাচনে যারা অংশ নিচ্ছেন তাদের ‘বিপথগামী ও মীরজাফর’ বলে আখ্যা দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।রিজভী বলেন, পার্শ্ববর্তী দেশের প্রকাশ্য মদতে ৭ জানুয়ারি ডামি নির্বাচনের পর দেশে প্রতিষ্ঠা করা হয়েছে এক ব্যক্তির স্বৈরশাসন। এতে গভীর সংকটে পড়েছে মানুষ। স্বাধীনতাপ্রিয় গণতন্ত্রকামী জনগণের ভোটাধিকার আজ বিপন্ন।

বাংলাদেশের নির্বাচন এখন বিশ্ববাসীর কাছে হাস্যকর কৌতুকে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় সরকারের নির্বাচনগুলোও ‘আমরা আর মামু’দের তামাশায় রূপান্তরিত করা হয়েছে।

রিজভী আরও বলেন, এই ভয়াবহ পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আসন্ন লোক দেখানো উপজেলা নির্বাচন বর্জনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরতন্ত্র, ভোট ডাকাতির বিরুদ্ধে প্রতিবাদে দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে। ভোট ডাকাত সরকার কখনোই অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

উপজেলা নির্বাচনে অংশ নেওয়া নেতাদের ‘মীরজাফর’ বললেন রিজভী

আপডেট সময় : ০৩:১৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪