সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ঢাকা-সিলেট মহাসড়কের কাজ জুন ২০২৯-এর মধ্যে শেষ করার লক্ষ্য- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সিলেট কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব – মনজুর মোর্শেদ স্ব স্ব ধর্ম পালনে কোনো বাধা নেই,, এটাই বাংলাদেশ- কয়েস লোদী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সিলেটে মাজারের ডেগে চিঠি সিলেট সীমান্তে ভারতীয় পণ্য জব্দ সিলেটে প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি করায় যুবক আটক সিলেট হযরত শাহজালাল (রা:)র,, দানবাক্স চতুর্থবারের মতো গণনা, দানবাক্সে৮৮ লাখ ৯২ হাজার ৯৬৬ টাকা সিলেট রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.)মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক সিলেট জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি, মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি

‘বাহুবলী’ সিনেমা নিয়ে এ তথ্যগুলো জানতেন কি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক :

গত ২৮ এপ্রিল মুক্তির সাত বছর পূর্ণ করেছে এস এস রাজামৌলির আলোচিত দক্ষিণি সিনেমা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। এ উপলক্ষে সিনেমাটির নানা অজানা দিক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়। এ প্রতিবেদন অবলম্বনে জেনে নেওয়া যাক সিনেমাটি সম্পর্কে জানা-অজানা তথ্য।

ক্লাইম্যাক্সের শুটিংই ৩০ কোটি
সিনেমাটির প্রথম কিস্তির শেষ দৃশ্য সবার মনে প্রশ্ন তৈরি করেছিল। তাই নির্মাতারা চেয়েছিলেন, ‘বাহুবলী ২’-এর ক্লাইম্যাক্স এমন হবে, যা মনে থেকে যাবে দর্শকদের। সে জন্য খরচে কোনো কার্পণ্য করেননি তাঁরা। ২০ মিনিটের দৃশ্যটির শুটিংয়ে খরচ হয়েছিল ৩০ কোটি রুপি।

পাঁচ বছর বিরতি
‘বাহুবলী’র দুই কিস্তিতে অভিনয় করার জন্য প্রভাস পাঁচ বছর অন্য কোনো কাজ করেননি। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘এই ছবির জন্য আমি কয়েক বছর সময় দিয়েছি। তারও বেশ কিছুদিন আগে ছবির প্রস্তুতি শুরু করেছি। আমি চাইনি অন্য কিছুতে মন বিক্ষিপ্ত হোক। ছবির সাফল্য প্রমাণ করেছে, আমার এই সময় দেওয়াটা ব্যর্থ হয়নি।’

৩০ কেজি ওজন বাড়াতে হয়েছিল
সিনেমাটিতে অভিনয়ের জন্য প্রভাসকে ৩০ কেজি ওজন বাড়াতে হয়েছিল এই ছবির জন্য। ছবির জন্য তাঁর ১৫০ কেজি ওজন হওয়া দরকার ছিল। এ জন্য ট্রেনার ও পুষ্টিবিদের অধীনে ছিলেন তিনি। এমনকি তিনি যাতে বাড়িতেই ব্যায়াম করতে পারেন, সে জন্য নির্মাতারা তাঁর বাড়িতে দেড় কোটি রুপি মূল্যের ব্যায়ামের সামগ্রী কিনে দিয়েছিলেন।

মুক্তির আগেই ৫১ কোটি
‘বাহুবলী ২’ মুক্তির আগেই ৫১ কোটি রুপিতে টিভি স্বত্ব বিক্রি হয়ে গিয়েছিল, যা রীতিমতো নজির গড়েছিল। প্রথম পর্বের জনপ্রিয়তার কথা মাথায় রেখে এক বেসরকারি টিভি চ্যানেল কিনে নিয়েছিল দ্বিতীয় পর্বের স্বত্ব।

প্রথম দিনেই ১০০ কোটি
প্রথম দিনেই বক্স অফিসে ১০০ কোটি রুপির ব্যবসা করে ‘বাহুবলী ২’ সিনেমাটি। এর বাজেট ছিল ২৫০ কোটি রুপি। প্রথম কিস্তির দারুণ সাফল্যের পর ছবিটি নিয়ে এমনই উন্মাদনা তৈরি হয়েছিল দর্শকদের মনে। পরে ছবিটি ব্যবসা করে ১ হাজার ৪২৯ কোটি রুপি।

‘বাহুবলী’ নির্মাণ করতে ৫২২ কোটি টাকা ঋণ নিতে হয়েছিল রাজামৌলিকে —–

ভারতে এই সময়ের সেরা পরিচালকের তালিকা করলে তার মধ্যে শুরুর দিকে থাকবেন এস এস রাজামৌলি। তাঁর সর্বশেষ সিনেমা ‘আরআরআর’ দিয়ে ভারতকে অস্কারও এনে দিয়েছেন তিনি। তাঁর সর্বশেষ তিনটি সিনেমাই বক্স অফিসে তুলেছে ঝড়। ক্যারিয়ারের শুরুর দিকে ছোট বাজেটের সিনেমা বানিয়ে হাত পাকিয়েছিলেন রাজামৌলি। ২০১৫ সালে নির্মাণ করলেন বড় বাজেটের সিনেমা ‘বাহুবলী’।‘বাহুবলী’ মুক্তির পর বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছিল। এর আগে রাজামৌলির কোনো সিনেমা এত বড় হিট হয়নি। প্রথম বড় বাজেটের সিনেমা দিয়েই বাজিমাত করেছেন তিনি। পরিচালক এ সিনেমার জন্য বড় ধরনের বাজিই ধরেছিলেন।

কেননা, এত বড় বাজেটের সিনেমায় কোনো প্রযোজকই ছিল না। নিজের অর্থ দিয়েই সিনেমাটি নির্মাণ করেন তিনি। আর এই অর্থও তিনি অনেক বেশি সুদে ঋণ করেছিলেন।

এর আগে তিনি সর্বোচ্চ ৫০ কোটি টাকা বাজেটের সিনেমা নির্মাণ করেছেন। আর ‘বাহুবলী’ সিনেমা নির্মাণে খরচ হয় ২৩৫ কোটি টাকা। প্রযোজক ছাড়া এত বড় বাজেটের সিনেমা নির্মাণ ছিল রাজামৌলির কাছে চ্যালেঞ্জ।

এ জন্য তিনি ২৪ শতাংশ সুদে সাড়ে ৫ বছরের জন্য ৫২২ কোটি টাকা ঋণ নেন। বাণিজ্য বিশ্লেষক মনোবালা বিজয়বালান টুইট করে এ তথ্য জানান। খবর বলিউড লাইফের

এর আগে সিনেমার অর্থনৈতিক সংকটের কথা বললেও অর্থের এই সংখ্যা প্রকাশ করেননি রাজামৌলি। এত টাকা ঋণ নিলেও সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত ছিলেন তিনি।

এস এস রাজামৌলিটুইটার

সিনেমা ফ্লপ হলে কী হতো, এ প্রসঙ্গে কিছুদিন আগে এক সাক্ষাৎকারে রাজামৌলি বলেছিলেন, ‘এই সিনেমা ফ্লপ হলে আমি একা নই, যারা আমার পাশে ছিল, সবাইকে নিয়েই ডুবে যেতাম।’ কিন্তু শেষ পর্যন্ত এই সিনেমা আয় করেছে প্রায় ৮৫০ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

‘বাহুবলী’ সিনেমা নিয়ে এ তথ্যগুলো জানতেন কি

আপডেট সময় : ০৮:৩০:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪