সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিসিক প্রশাসকের সঙ্গে সেলফ্লেস ইউকের চিকিৎসক দলের সাক্ষাৎ সিলেট নগরীতে সড়ক ও জনপথ সব গুরুত্বপূর্ণ সড়ক পর্যায়ক্রমে এ গ্রেডে উন্নীত করা হবে- এমপি মুক্তাদির জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসবের আলোচনা সভায় বাণিজ্যমন্ত্রী দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসন নির্মূল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে- ডা. শফিকুর রহমান সিলেটে বেসরকারি হাসপাতাল ও একটি হোটেলকে মোট ১৫ হাজার টাকা জরিমানা সিলেটের সেফওয়ে সিলগালা, স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানগুলোক সতর্কবার্তা সিলেট র‌্যাবের অভিযানে পুলিশের টিয়ারগ্যাস গ্রেনেড উদ্ধার চীন রেললাইনকে ডুয়েলগেজ রেললাইনে রূপান্তর প্রকল্পে অর্থায়নে আগ্রহ সিলেট মহানগরীর বাদামবাগিচা এলাকা পরিদর্শনে (সিসিক)কাইয়ুম চৌধুরী সিলেটে নতুন পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ সারোয়ার

নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠলো ব্যবসায়ীর লাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলা নদী থেকে সালিশ ও সামাজিক ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী মাঈন উদ্দিন (৫৫) এর লাশ উদ্ধার করেছে পুলিশ। মাঈন উদ্দিন উপজেলার নরসিংপুর ইউনিয়নের চাইরগাও গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,  মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার নরসিংপুর ইউনিয়নস্থ চেলা নদীর রহিমেরপাড়া ভাঙাবাড়ি এলাকায় স্থানীয়রা মাঈন উদ্দিনের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

এদিকে গত রোববার সন্ধ্যা থেকে তার ব্যবহৃত মুঠোফোন বন্ধ থাকায় তিনি নিখোঁজ ছিলেন বলে নিশ্চিত করেন  নিহতের পরিবারের লোকজন। অপরদিকে তিনি এলাকার একজন সালিশ ব্যক্তিত্বসহ বিভিন্ন ব্যবসা ও সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানান। এছাড়া প্রায় বছর ছয়েক আগে নিজ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সম্মানজনক ভোট পান বলে স্থানীয়রা জানান। তবে স্থানীয়ভাবে মৃত্যুর সঠিক কোনো কারণ জানা না গেলেও এটিকে রহস্যজনক মৃত্যু বলে অনেকেই ধারণা করছেন। 

উল্লেখ্য, ভাসমান অবস্থায় নিহতের হাতে তার ব্যবহৃত মুঠোফোন ও জুতা ঝুলে থাকতে দেখা যায়।দোয়ারাবাজার থানার পরিদর্শক (তদন্ত) সামসুদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল রিপোর্টে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। সেইসাথে কোনো অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিখোঁজের দুদিন পর নদীতে ভেসে উঠলো ব্যবসায়ীর লাশ

আপডেট সময় : ০৯:১৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪