সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান উন্নয়ন কাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,,

সিলেটে অমিত ‘হত্যা কাণ্ডে’জড়িত একজন গ্রেফতার,করা হয়েছিলো বেধড়ক মারপিট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন :

সিলেটের স্থানীয় পত্রিকা দৈনিক উত্তরপূর্ব’র কম্পিউটার ইনচার্জ অমিত দাস শিবুর (৩৬) ‘হত্যা’র ঘটনায় ফয়সল আহমদ (৩২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সিলেটের এয়ারপোর্ট থানার শাহী ঈদগাহ এলাকার হাজারীবাগের ৪৮ নং বাসার মৃত আব্দুল মুকিতের ছেলে। 

শনিবার দিবাগত মধ্যরাতে শাহী ঈদগাহ এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম। শুক্রবার দিবাগত (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে সিলেট নগরের এয়ারপোর্ট থানাধীন শাহী ঈদগাহ এলাকার হাজারিবাগ দলদলি চা-বাগানসংলগ্ন মাঠ থেকে অমিত দাস শিবুর লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন বিকেলে ময়না-তদন্ত শেষে নগরের চালিবন্দর মহাশশ্মানে মরদেহ দাহ করা হয়।

অমিত সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার এলেংজুড়ি গ্রামের মৃত গৌর চাঁদ দাসের ছেলে। তিনি দুই সন্তানের জনক। সপরিবারে নগরের কানিশাইল এলাকায় বসবাস করছিলেন।শনিবার দুপুরে অমিত দাসের বড় ভাই অনুকূল দাস বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই দিন রাতেই অভিযান চালিয়ে ফয়সল আহমদকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানাপুলিশ।

এসএমপি’র মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্ত ও গ্রেফতারকৃত ফয়সল আহমদের কাছ থেকে জানা গেছে- তার সহযোগী আরো কয়েকজন অমিত দাস শিবুকে ঘটনার রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে অমিতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথাড়ি কিল, ঘুষি, লাথি মারে এবং আসামিদের একজন অমিতের ব্যবহৃত হেলমেট দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে। মারপিটের এক পর্যায়ে অমিত অচেতন হয়ে মাটিতে পড়ে যায়। আসামিরা তার মৃত্যু নিশ্চিত হয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

সাইফুল ইসলাম আরও জানান, গ্রেফতারকৃত ফয়সল একজন দুধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতিসহ অনেক ৪টি মামলা রয়েছে সিলেট কোতোয়ালি এবং এয়ারপোর্ট থানায়।গ্রেফতারের পর ফয়লেকে আদালতে প্রেরণ করে ৭ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে হত্যাকান্ডের পূর্ণাঙ্গ রহস্য উদঘাটন করা হবে বলে জানিয়েছে পুলিশ। এছাড়া এ হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিলেটে অমিত ‘হত্যা কাণ্ডে’জড়িত একজন গ্রেফতার,করা হয়েছিলো বেধড়ক মারপিট

আপডেট সময় : ০৪:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪