সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান সিলেট জেলা হাসপাতাল অবশেষে আনুষ্ঠানিক অনুমোদন, থাকছে যেসব সুবিধা সিলেটে আসেনি সালমান শাহ’র মরদেহ, উত্তোলনের আদেশ জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪

জৈন্তাপুরে নামাজে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল ইমা‌মের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক :

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বজ্রপা‌তে প্রাণ হারালেন এক মসজিদের ইমা‌ম। তার নাম হাফিজ কবির আহমেদ (৩৫)। তিনি কানাইঘাট উপজেলার বড়চতুল ইউনিয়নের সোনাতুলা গ্রামের এবাদুর রহমানের ছেলে।আজ রোাববার (২১ এপ্রিল) ভোর ৪টার দিকে জৈন্তাপুর উপ‌জেলার লক্ষীপ্রসাদ পাতন টিকরগাড়া জামে মসজিদের প্রবেশপ‌থে এ ঘটনা ঘ‌টে।

এলাকাবাসী জানান, ভোর ৪টার দিকে ফজ‌রের নামাজ পড়া‌তে তিনি মসজিদে যাচ্ছি‌লেন। পথে তুমুল বৃষ্টি ও বজ্রপাত শুরু হ‌লে তিনি বজ্রাঘা‌তে নিহত হন।বৃষ্টির পর স্থানীয়রা মসজিদের রাস্তার পাশে জমিতে ইমামের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ৩ নম্বর চারিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিমকে বিষয়টি জানান। তি‌নি খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমাম সাহেবের মরাদেহ উদ্ধার করে মসজিদে নিয়ে যান।

বিষয়টি তাৎক্ষনিকভাবে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়াকে জানানো হয়। পরবর্তীতে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের অনুমতি স্বাপেক্ষে ইমামের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিম ব‌লেন, জেলা নির্বাহী ম্যজিষ্ট্রেটের অনুমতি নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানান, ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিহতের মরাদেহ উদ্ধার পূর্বক আইনি কার্যক্রম শেষে নিহতের লাশ বাড়িতে প্রেরণ করা হয়। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ইমাম সাহেবের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জৈন্তাপুরে নামাজে যাওয়ার পথে বজ্রপাতে প্রাণ গেল ইমা‌মের

আপডেট সময় : ০১:১৬:১২ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪