সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে সেলিম ভূঁইয়া ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে সিসিক প্রশাসক কাজিরবাজার সেতুর পশ্চিম পাশেরসড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান উৎসবে সিসিক প্রশাসক সিসিকের উন্নয়নকাজ পরিদর্শনকালে বাণিজ্যমন্ত্রী শ্রীরামপুরে সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে সিসিক প্রশাসক জেলা পরিষদের কৃতী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রীশিক্ষার সব ধারায় সামঞ্জস্য আনতে হবে বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে সিসিক প্রশাসক,, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সনদ বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

সদরঘাটে লঞ্চকে লঞ্চের ধাক্কা, নিহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪ ২৪৮ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

রাজধানীর সদরঘাটে এক লঞ্চ লঞ্চের ধাক্কায় ৫ যাত্রী নিহত হয়েছেন। তাদের মধ্যে ১ নারী, ৩জন পুরুষ ও ১ শিশু রয়েছে।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলের দিকে সদরঘাটের ১১নং পন্টুনের সামনে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদরঘাট নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম।ঢাকা নদী বন্দর (সদরঘাট) এর যুগ্ম কমিশনার (ট্রাফিক) জয়নাল আবেদীন বলেন, সদরঘাটের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মরদেহ মিডফোর্ড হাসপাতালে রাখা আছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।

সদরঘাট নৌ-পুলিশ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, বিকেলে এক লঞ্চের ধাক্কায় আরেক লঞ্চের ৫ জন যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে বেশ কয়েকজন অচেতন ছিলেন।

ফায়ার সার্ভিসের সদরদপ্তরে মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বলেন, এমভি তাশরিফ-৪ ও এমভি পূবালী-১ নামে দুটি লঞ্চ রশি দিয়ে পন্টুনে বাঁধা ছিল। এ দুটি লঞ্চের মাঝখান দিয়ে ফারহান নামের আরেকটি লঞ্চ ঢুকানোর সময় এমভি তাশরিফ-৪ লঞ্চের রশি ছিঁড়ে গেলে পাঁচজন যাত্রী লঞ্চে উঠার সময় গুরুতর আহত হন। সদরঘাট ফায়ার স্টেশনের অ্যাম্বুলেন্সযোগে তাদের মিটফোর্ড হাসপাতালে পৌঁছে দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সদরঘাটে লঞ্চকে লঞ্চের ধাক্কা, নিহত ৫

আপডেট সময় : ১২:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪