সংবাদ শিরোনাম ::
সিলেটে আজও কালবৈশাখীর সাথে হতে পারে শিলাবৃষ্টি
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৫৬:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪ ১২৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদক :
সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সঙ্গে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (৬ এপ্রিল) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
বলা হয়, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যা পরের দিন রোববার (৭ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।এ ছাড়া রোববার রাত এবং সোমবার (৮ এপ্রিল) দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
























