সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান জাতীয় স্কুল ক্রিকেটে সিলেটে চ্যাম্পিয়ন সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১০০ দিনে ৬০৫ খুন: টিআইবির পরিসংখ্যান নিয়ে যে ব্যাখ্যা পুলিশ সদর দপ্তরের হবিগঞ্জ চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনও’র কাছে স্মারকলিপি হবিগঞ্জ বাহুবল-রাজাপুর সড়ক সংস্কারে অনিয়ম সিলেট হাম ও হাম উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু সিলেট পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭১ সিলেট চোরাই পণ্য বালুর ট্রাক ও প্রাইভেট কারসহ আটক ১ সিলেট-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪ প্রতিদিন রাতে গরম দুধের সঙ্গে খেজুর খেলে মিলবে যেসব উপকার ৪০ বছর পর বাংলাদেশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি ড. খলিলুর রহমান

সিসিইউতে খালেদা জিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক : অনলাইন সংস্করণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছে। 

শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের পক্ষ থেকে জানানো হয়, মধ্যরাতে বেগম খালেদা জিয়া অসুস্থ বোধ করেন। পড়ে রাত সোয়া ১টার দিকে ব্যক্তিগত গাড়ি ও নিরাপত্তাকর্মীরা তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। সেখানে স্বাস্থ্যের কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। মেডিকেল বোর্ডের পরামর্শ মতে তাকে সিসিইউতে ভর্তি করা হয়। 

রাতে এভারকেয়ার হাসপাতালের সামনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) আপাতত এখন ভালো আছেন। তাকে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য আনা হয়েছে। এখন সিসিইউতে আছেন। ওখানে তিনি ভালো আছেন, কথা বলছেন।’ 

গত ২৭ মার্চ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় রেখে পর্যবেক্ষণের সিদ্ধান্ত নিয়েছিল তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা। ওই দিন হঠাৎ অসুস্থ বোধ করলে বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের তার গুলশানের বাসভবন ফিরোজায় ডেকে আনা হয়। সেদিন বিএনপি চেয়ারপারসনের বেশ কিছু শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন মেডিকেল বোর্ডের চিকিৎসকরা।

খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে গত ১৩ মার্চ খালেদা জিয়াকে একই হাসপাতালে ফুসফুসের পানি অপসারণের পর এক্সরে, ইসিজি, আলট্রাসনোগ্রাফিসহ বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সিসিইউতে খালেদা জিয়া

আপডেট সময় : ০৬:০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪